চেয়ারম্যান পদ নিয়ে জাতীয় পার্টিতে বিরোধ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৮ পিএম
রওশন এরশাদ ও জি এম কাদের দুজনেই নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করছেন। এ নিয়ে তারা আজ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন। রওশন এরশাদ দলের ভাঙন রোধে ঐক্যের আহ্বান জানালেও জি এম কাদের হুঁশিয়ারি দিয়েছেন, দলে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে টানাটানির মধ্যে দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে আসেন রওশন এরশাদ। সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এখন থেকে রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জিএম কাদের থাকছেন কো চেয়ারম্যান আর মশিউর রহমান রাঙ্গা মহাসচিব। আগামী এক সপ্তাহের মধ্যে দলের সংসদীয় সভায় নির্বাচিত হবেন বিরোধীদলীয় নেতা। আর ৬ মাসের মধ্যে জাতীয় কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবেন।

এর পরপরই বনানীর কার্যালয়ে জিএম কাদের পাল্টা সংবাদ সম্মেলন করে জানান, এইচ এম এরশাদের মৃত্যুর পর প্রথম প্রেসিডিয়াম বৈঠকে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এনিয়ে দলে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জিএম কাদের দাবি করেন, দলীয় ২৫ এমপির ১৫ জনের মতামতের ভিত্তিতেই স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে, বিরোধীদলের নেতা কে?


অবশ্য জিএম কাদেরের ওই চিঠিতে আপত্তি তুলে এরিমধ্যে স্পিকারকে পাল্টা চিঠি দিয়েছেন রওশন এরশাদ।
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাবপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর