রওশন-কাদের দ্বন্দ্বে ভাঙনের দ্বারপ্রান্তে জাতীয় পার্টি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪২ এএমআপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৩ পিএম
রওশন এরশাদ-জিএম কাদের
রওশন এরশাদ-জিএম কাদের বিরোধে জাতীয় পার্টিতে আবারও ভাঙনের সুর। দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে আনছে গঠনতন্ত্র ভাঙার অভিযোগ। এ অবস্থার জন্য মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে দুষছেন প্রেসিডিয়াম সদস্যরা। তবে দুই দিন ধরে খোঁজ মিলছে না মহাসচিবের।
সংসদে বিরোধী দলীয় নেতা, দলের চেয়ারম্যান এমনকি রংপুর-৩ আসনের উপনির্বাচনের প্রার্থী নিয়ে আছে মতভেদ।
মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নিজেই নিজের নাম প্রস্তাব করে স্পিকারকে চিঠি দেন কাদের, বুধবার বিষয়টি চ্যালেঞ্জ করে পাল্টা চিঠি দেন রওশন এরশাদ। বৃহস্পতিবার রওশনকে চেয়ারম্যান ঘোষণা করে দলের একাংশ।
দলের এই দুঃসময়ে খোঁজ মিলছে না মহাসচিব মশিউর রহমান রাঙ্গার। তবে রওশন-কাদের দু'পক্ষেরই দাবি, মহাসচিব আছেন তাদের পক্ষেই। এদিকে কাদেরপন্থি নেতা কাজী ফিরোজ রশিদের দাবি, জাতীয় পার্টির এই টানাপড়েনের জন্য দায়ী মহাসচিব রাঙ্গা। তার কারণেই দ্বিধা-বিভক্ত কর্মীরা।
দলের চেয়ারম্যান প্রশ্নে কাদেরপন্থিদের দাবি, রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা গঠনতন্ত্র-বিরোধী। এছাড়া জাতীয় পার্টির দায়িত্ব নেয়ার মতো অবস্থায় নেই তিনি। এর বিপরীতে একই অভিযোগ আনছেন রওশনপন্থিরা।
এ অবস্থায় জাতীয় পার্টিতে আবারও ভাঙ্গনের সুর পাচ্ছেন বিশ্লেষকেরা।
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাবপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...

/এইচ.এ/