সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আর কাদের উপনেতা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৯ এএম
সংসদের বিরোধীদলীয় নেতা হলেন রওশন এরশাদ, আর জি এম কাদের উপনেতা। সোমবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। এরপর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জি এম কাদের বলেন, দলের স্বার্থেই করা হয়েছে সমঝোতা।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা ছিলেন এরশাদ। তার মৃত্যুর পরপরই এ দুই পদ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। শেষমেষ ভারসাম্য এলো রওশন ও কাদেরের মধ্যে।

চূড়ান্ত হয়েছে সংসদে জাতীয় পার্টিকে নেতৃত্ব দেবেন রওশন আর বাইরে দলের নেতা কাদের।

এসব বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় তিনি দাবি করেন, সমঝোতার মাধ্যমে হার হয়নি কারো।

রংপুর-৩ আসনের উপনির্বাচন নিয়েও যোগ-বিয়োগ চলছে জাতীয় পার্টিতে। নিজ দলের প্রার্থী চূড়ান্ত হলেও আওয়ামী লীগের সাথে আলোচনা এখনও বাকি।

রংপুরের উপ-নির্বাচনে দলের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাকে কঠিন শাস্তি দেয়া হবে বলে হুমকি দেন তিনি।


/এসআইএস/
রাজনীতির মাঠে আদর্শের লড়াই শুধু রাজপথের আন্দোলন কিংবা সভা-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; মতাদর্শের পক্ষে জনমত গঠন, রাজনৈতিক বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে সত্য তুলে ধরার...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের মধ্যে রামদা ও কুড়াল হাতে মহড়া এবং হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৭ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আরএস রহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ...
বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান...
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর