বাংলা সাহিত্য নিয়ে প্রথম ওয়েবসাইটের ২০ বছর পূর্তি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ পিএম

২০০৩ সালের ২ অক্টোবর উন্মোচিত হয়েছিল বাংলা সাহিত্য নিয়ে প্রথম ওয়েবসাইট বাংলাদেশি নভেলস (bdnovels.org)। সম্প্রতি টরন্টোতে সেই ওয়েবসাইটের ২০ বছর উদ্‌যাপন করা হয়। লেখক, গবেষক ও টেলিভিশন ব্যক্তিত্ব সুব্রত কুমার দাস দুই দশক আগের এই উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যেতে সম্প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন টরন্টোর বহুল পরিচিত মুখ, সাংবাদিক ও রিয়েলটর মাহবুব ওসমানী, আইনজীবী ব্যারিস্টার শামীম আরা, লেখক ও ইমিগ্রেশন কন্সাল্ট্যান্ট মনীষ পাল এবং একটি একাউন্টিং ফার্মের স্বত্বাধিকারী মোরশেদ নিজাম সিপিএ। সমবেত উপস্থিতির পক্ষ থেকে এই চারজনকে অভিনন্দন জানানো হয়।

সংস্কৃতিকর্মী মম কাজীর পরিচালনায় এই অনাড়ম্বর অনুষ্ঠানে সাপ্তাহিক বাংলা মেইল পত্রিকার সম্পাদক ও এনআরবি টেলিভিশনের সিইও শহিদুল ইসলাম মিন্টু,  বিশিষ্ট রাজনীতিক মহসিন ভূঁইয়া, অসীম ভৌমিক, নিলয় সাহা, গবেষক সুজিত কুসুম পাল, কবি জান্নাতুল নাঈম, সংস্কৃতিকর্মী সামিনা চৌধুরী, লেখক ও উপস্থাপক দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক, রিয়েলস্টেট ব্যবসায়ী চিন্ময় দাস প্রমুখ তাঁদের অভিব্যক্তি প্রকাশ করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মঞ্চ উপস্থাপক অজন্তা চৌধুরী, রিয়ালটর মজিবুর মোল্লা, সমাজকর্মী প্রতিমা সরকার, প্রেজেন্টার সোমা চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, সমাজকর্মী অপু সাহা, রেডহট তন্দুরীর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, পেশাজীবী জয়দীপ সরকার, এনআরবি টিভির পরিচালক রেজাউল হক, সুব্রত কুমার দাসের স্ত্রী নীলিমা দত্ত, শিল্পী অমল দেব, ক্রীড়া ভাষ্যকার মাসুদ করিম, রিয়ালটর সুকোমল রায়, সমাজকর্মী শাকিল আহমেদ প্রমুখ।    

উল্লেখ করা যেতে পারে, দুই দশক আগে এই ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট মিলনায়তনে। বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসার সভাপতিত্বে সেদিন প্রধান অতিথির আসনে ছিলেন দেশবরেণ্য বুদ্ধিজীবী সিরাজুল ইসলাম চৌধুরী। মঞ্চে উপবিষ্ট প্রফেসর ফকরুল আলম, প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল ছাড়াও সেদিন কথা বলেছিলেন বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন প্রমুখ।  
সংস্কৃতিকর্মী মম কাজী ওয়েবসাইটের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের সামনে দুই দশক আগে নির্মিত ওয়েবসাইটটির গুরুত্ব তুলে ধরেন।

জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার দুদিনব্যাপী দুপুর ১টা থেকে রাত ১০টা...
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য রাখেন। সভায় আলোচনার...
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। আজ সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে বাজিমান করেছে ছাত্রীরা। মোট পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।
নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে কারামুক্ত নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মী আটক হয়েছেন। গতকাল রোববার বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে...
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। আজ সোমবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন...
লোডিং...

এলাকার খবর