কাতারে স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় ‘সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে’ শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারি রাতে স্থানীয় ঘরোয়া রেস্টুরেন্টে এই সেমিনার হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি কাতারের সভাপতি ও কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুহাম্মদ আবদুর রহমান হানিফ। প্রধান আলোচক ছিলেন দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন ইউ,এস,এ- এর কনসাল্টেন্ট প্রফেসর ড. মুজিবুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক ও কাতার ট্রাফিক বিভাগের কর্মকর্তা আবদুল আলীম আজহারী।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রায়হান কাদের ও ফরহাদ উদ্দিন, শিক্ষক মোস্তাহিদুর রহমান ও বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি কাতারের সাবেক সাধারণ সম্পাদক  ইফতেখার সোহাগ।

হলভর্তি দর্শক-শ্রোতার বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের প্রাকৃতিক উপায়ে সমাধানের উপযুক্ত পরামর্শ দেন ড. মুজিবুল হক।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ইসলামি নাশিদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার সন্ধ্যায় রাজধানী কোপেনহেগেনের মিনহাজুল কুরআন...
প্রবাসের ব্যস্ত জীবনে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এল বাংলাদেশ। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ, কবিতা, নাটক আর হাস্যরসে প্রাণবন্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের নেরাং বাইসেন্টেনিয়াল হল। বাংলাদেশি...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই...
পুঁজিবাজারে পাঁচ ব্রোকারেজ হাউজের প্রতারণায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে ডিএসইর ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড। প্রায় ১৮ হাজার বিনিয়োগকারীকে ২৮ সেপ্টেম্বর থেকে এ...
ভারতের ১০০ রুপি কিনতে এখন বাংলাদেশি কত টাকা লাগতে পারে? ঠিক আছে, আরেকটু সহজ করে প্রশ্নটা করি। কিছুদিন আগেও যে দামে রুপি কিনতে হতো, এখনো কি সে দামেই কিনতে হয়? এর উত্তর হচ্ছে, ’না’। দাম কমেছে।
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায়  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গাড়িচালক নুর...
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর