বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল-এন্ট্রি ভিসা বন্ধ করল সৌদি আরব

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম

সৌদি আরব ১৪টি দেশের মাল্টিপল-এন্ট্রি ভিসা স্থগিত করেছে। গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে। একই দিন থেকে সৌদি আরব শুধু ১৪টি দেশের নাগরিকদের জন্য একক-এন্ট্রি ভিসা দিয়েছে। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদী ভিজিট ভিসাপ্রাপ্ত অননুমোদিত হজযাত্রীদের সমস্যা মোকাবিলা করা।

১৪ দেশের মধ্যে রয়েছে– ১. আলজেরিয়া, ২. বাংলাদেশ, ৩. মিশর, ৪. ইথিওপিয়া, ৫. ভারত, ৬. ইন্দোনেশিয়া, ৭. ইরাক, ৮. জর্ডান, ৯. মরক্কো, ১০. নাইজেরিয়া, ১১. পাকিস্তান, ১২. সুদান, ১৩. তিউনিসিয়া ও ১৪. ইয়েমেন ।

নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন (মাল্টিপল রি-এন্ট্রি ভিসা), ব্যবসা (মাল্টিপল রি-এন্ট্রি বিজনেস ভিসা) এবং শ্রমিকদের পারিবার (ফ্যামিলি ভিজিট ভিসা) ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল।
ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন

নতুন নিয়ম অনুসারে ১৪টি দেশের পর্যটকরা এখন ৩০ দিনের একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন, যার সর্বোচ্চ মেয়াদ ৩০ দিন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরাহ ভিসায় এর প্রভাব পড়বে না।

সৌদি আরবের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসা নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে।

প্রতিটি দেশের জন্য সৌদি সরকারের হজ কোটা নির্ধারিত রয়েছে। কিন্তু ফ্যামিলি ভিজিট ভিসা, মাল্টিপল রি-এন্ট্রি ভিসায় সৌদি আরব প্রবেশ করে হজে অংশ নেওয়ায় অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। যার ফলে ২০২৪ সালে অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে ১,২০০ জনেরও বেশি হজযাত্রী মারা গিয়েছিল।  

সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ 
কর্মকর্তারা মাল্টিপল রি-এন্ট্রি ভিসা স্থগিত করার একটি অস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন, তবে পুনর্বিবেচনার জন্য কোনও নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি। অতিরিক্ত কোনও পদক্ষেপ নেওয়ার আগে, সরকার নতুন নীতিটি কেমন চলছে তা পর্যবেক্ষণ করছে।

ভ্রমণকারীদের অবশ্যই যে তথ্য জানা উচিত
সৌদি আরবে প্রবেশ করতে ইচ্ছুক পর্যটকদের পরিকল্পিত ভ্রমণের কমপক্ষে এক মাস আগে একক-প্রবেশ ভিসার জন্য আবেদন করা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ভ্রমণের সময় জরিমানা বা বিড়ম্বনা এড়াতে নতুন ভিসা নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঝামেলামুক্ত ভ্রমণের জন্য, উপরোল্লিখিত দেশগুলোর পর্যটকদের সৌদি আরবের কঠোর অভিবাসন নিয়ম মেনে চলতে হবে।

 

ইউরোপের দেশ ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর হতে যাচ্ছে। দেশটির সরকার একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে নাগরিকত্ব পেতে আবেদনকারীদের এখন থেকে একটি পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষায়...
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সৌদি সময় আজ বাদ আসর রিয়াদের ইমাম তুর্কি জামে মসজিদে শাইখের নামাজে জানাযা...
সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে সামনে রেখে রাজধানী রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে গত ৩ সেপ্টেমম্বর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের মাটিতে এই প্রথম বৃহত্তর...
বাংলাদেশি শ্রমিকরা ভিসা পাওয়ার পরে দেশে মেডিকেল সেন্টারে হয়রানি ও ম্যানপাওয়ার চক্করে পড়ে ভিসার মেয়াদের শেষ মুহূর্তে দেওয়া হচ্ছে পাসপোর্ট ও জরুরি কাগজপত্র। নিয়মিত প্রবাসীর পাশাপাশি নতুন ভিসায়...
আজ সকালে নিজ বাড়ির বারান্দার টিনের চালায় উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালা থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত...
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংসদ সচিবালয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার সকালে থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিজাভাত ইসারাভাকদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে সরকারি সফর...
গত বছর যুক্তরাজ্যের লন্ডনের একটি বিলাসবহুল হোটেলের কক্ষ থেকে সৌদি রাজপরিবারের এক সদস্যের মরদেহ উদ্ধার হয়। নিহত ২৯ বছর বয়সী এই রাজপুত্রের নাম আব্দুল্লাহ বিন ফাহাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন...
লোডিং...

এলাকার খবর