নাগরিকত্ব পেতে নতুন শর্ত ফিনল্যান্ডের, কী থাকছে নিয়মে?

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

ইউরোপের দেশ ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর হতে যাচ্ছে। দেশটির সরকার একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে নাগরিকত্ব পেতে আবেদনকারীদের এখন থেকে একটি পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষায় ফিনল্যান্ডের সমাজ, রাষ্ট্রব্যবস্থা এবং মৌলিক নীতি সম্পর্কে জ্ঞান যাচাই করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, এই নাগরিকত্ব পরীক্ষা দিতে হবে ফিনল্যান্ডের দুইটি সরকারি ভাষার যেকোনো একটিতে, ফিনিশ বা সুইডিশ ভাষায়। পরীক্ষার মাধ্যমে দেখা হবে, আবেদনকারী দেশটির সমাজ কীভাবে কাজ করে এবং এর গুরুত্বপূর্ণ নীতিগুলো সম্পর্কে কতটা জানেন। এমনটাই জানিয়েছে ফিনল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে শুধু পরীক্ষাই একমাত্র পথ নয়। বিকল্প হিসেবে কেউ চাইলে ফিনিশ বা সুইডিশ ভাষায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমমানের পরীক্ষা পাস করে। অথবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেও ‘সিভিক নলেজ’ প্রমাণ করতে পারবেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেরি রানতানেন বলেন, ‘নাগরিকত্ব কোনো স্বয়ংক্রিয় বিষয় নয়। সমাজে যুক্ত হওয়া, কাজ করা এবং দেশের নিয়ম-কানুন মেনে চলার জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

২০২৩ সাল থেকে ফিনল্যান্ডে বর্তমান সরকারের অধীনে অভিবাসন নীতিতে একের পর এক কঠোরতা আনা হচ্ছে। নতুন এই নাগরিকত্ব পরীক্ষা সেই নীতিরই অংশ।

প্রস্তাব অনুযায়ী, পরীক্ষায় ফিনল্যান্ডের মৌলিক আইন, মানবাধিকার, সমতা, লিঙ্গ সমতা, ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রশ্ন থাকবে। আইনটি সংসদে পাস হলে আগামী বছর থেকেই এটি কার্যকর হতে পারে। এর আগে নাগরিকত্ব পাওয়ার জন্য বসবাসের সময়, অপরাধ রেকর্ড এবং আর্থিক সক্ষমতা সম্পর্কিত শর্তও কঠোর করা হয়েছে।

এ ছাড়া সরকার আরও একটি প্রস্তাব দিয়েছে, যেসব ব্যক্তি জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে, তাদের আগে থেকেই প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা যাবে। একই সঙ্গে বহিষ্কারের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ইউরোপের অনেক দেশই এখন অভিবাসন নীতি কঠোর করছে। প্রতিবেশী সুইডেনও চলতি বছরের ফেব্রুয়ারিতে নাগরিকত্বের জন্য একই ধরনের পরীক্ষার প্রস্তাব দেয়। সব মিলিয়ে ফিনল্যান্ডের এই উদ্যোগ নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকে আরও কঠিন ও শর্তসাপেক্ষ করার দিকেই ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশি শ্রমিকরা ভিসা পাওয়ার পরে দেশে মেডিকেল সেন্টারে হয়রানি ও ম্যানপাওয়ার চক্করে পড়ে ভিসার মেয়াদের শেষ মুহূর্তে দেওয়া হচ্ছে পাসপোর্ট ও জরুরি কাগজপত্র। নিয়মিত প্রবাসীর পাশাপাশি নতুন ভিসায়...
কুয়েতের সব ধরনের ভিসা এক প্রকার ফ্রি, মাত্র ৩০ কুয়েতি দিনার ফি। সেটা হোক শ্রমিক কিংবা অন্য ক্ষেত্রে। তবে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে আদায় করা হচ্ছে ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। অথচ এই ভিসার প্রকৃত...
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ তারেক হোসেনের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় দূতাবাসের কর্মকর্তারা একের পর এক কার্যকর ও সাহসী পদক্ষেপ নিয়েছে। ফলে ভিসা...
কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবার ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগদাতাকে এই নিয়ম মানা বাধ্যতামূলক।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর