ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম আকাশচুম্বী

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় তেল সমৃদ্ধ অন্যতম ধনী দেশ কুয়েত। দেশেটির পর্যটন খাত সৌন্দর্য্যবর্ধন ও অবকাঠামো উন্নয়নের শ্রমিক চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশেসহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিচ্ছে দেশটি। অন্যান্যা দেশে শ্রমিকরা ভিসা পাওয়ার পর ১/২ মাসের মধ্যে কুয়েতে প্রবেশ করলেও ভিন্ন চিত্র বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে।

বাংলাদেশি শ্রমিকরা ভিসা পাওয়ার পরে দেশে মেডিকেল সেন্টারে হয়রানি ও ম্যানপাওয়ার চক্করে পড়ে ভিসার মেয়াদের শেষ মুহূর্তে দেওয়া হচ্ছে পাসপোর্ট ও জরুরি কাগজপত্র। নিয়মিত প্রবাসীর পাশাপাশি নতুন ভিসায় বিদেশগামী যাত্রীদের কারণে ঢাকা–কুয়েত রুটে দেখা দিয়েছে ফ্লাইট সংকট। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিটের দাম ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।

নতুন ভিসার ৩ মাস মেয়াদ থাকা স্বত্ত্বেও এজেন্সিগুলো ভিসা মেয়াদ শেষ হওয়ার ১ সপ্তাহের মধ্যে যাত্রী পাসপোর্টসহ জরুরি কাগজপত্র ডেলিভারি দিয়ে থাকে। দেশে এবং কুয়েত টিকিট এজেন্সিগুলোতে বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইন্স, জাজিরা সরাসরি ফ্লাইটের টিকিট খুঁজে না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ৩ গুণ দাম দিয়ে টিকিট নিচ্ছেন।

আবার সিট সংকটের কারণের নতুন ভিসায় কুয়েতগামী অনেক প্রবাসী রয়েছেন ভিসা বাতিল হয়ে যাওয়ার শঙ্কায়। নতুন যাত্রীদের চাপের কারণে এই রুটে নিয়মিত যাত্রীরা বিশেষ জরুরি প্রয়োজনে টিকিট আগানো ও পেছানোর ক্ষেত্রে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

নতুন ভিসায় বিদেশগামী যাত্রীদের স্বজনরা জানান, দেশে বেকারত্বের চাপ কমাতে বিদেশগামীদের মেডিকেল হয়রানি বন্ধ করা জরুরি। ভিসা প্রসেসিং দ্রুত করাসহ টিকিট সিন্ডিকেট বন্ধ করতে হবে। রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসী রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকা টু কুয়েত রুটে ভাড়া কমাতে দ্রুত উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা। 

কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এ.কে.এম ফরহাদের কাছে নতুন ভিসায় কুয়েতগামীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ ও টিকিটে সংকট সম্পর্কে জানতে চাওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘যাত্রীদের চাহিদা বিবেচনায় আমরা অনেক সময় বড় ফ্লাইট পরিচালনা করে থাকি। ঢাকা–কুয়েত রুটে যাত্রীদের বাড়তি চাপ থাকলে ট্রাভেল এজেন্সিগুলো যদি বিমানের সেলস ডিপার্টমেন্টে আবেদন বা চাহিদাপত্র দেয় তাহলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ অবশ্যই সেটা বিবেচনা করে দেখবে।’

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার দুদিনব্যাপী দুপুর ১টা থেকে রাত ১০টা...
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোম্পানি গঠন, পিআরও সেবা, ডকুমেন্ট প্রসেসিং, লাইসেন্সিং সহায়তা এবং ব্যবসায়িক পরামর্শ সেবা প্রদান করে আসছে। কাতারের ব্যবসায়িক খাতে একটি বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
আয়োজকদের মতে, পুরো কার্যক্রমটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়। আগত অতিথিদের জন্য ঈদ স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এছাড়া শিশুদের জন্য ব্যবস্থা করা হয় বিশেষ ঈদ উপহারের।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর