আমেরিকায় খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে একটি সড়কের নাম রাখা হয়েছে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। অঙ্গরাজ্যটির হ্যামট্রমিক শহরের ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’ নামে পরিচিত হবে। শহরটির সিটি কাউন্সিলে বেগম খালেদা জিয়ার সম্মানে এই নামকরণের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। এক ফেসবুক পোস্টে মিডিয়া সেল জানায়, মিশিগানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তাঁর নামেই পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

মিডিয়া সেল আরও জানায়, হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিল অনুমোদন দেয়। বর্তমানে এই কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাঁদের সক্রিয় প্রচেষ্টায় এই নামকরণ সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কটি যুক্ত হওয়ায় আমেরিকায় বাংলাদেশের এক অবিচ্ছেদ্য রাজনৈতিক অধ্যায় স্থায়ী রূপ নিল।

হ্যামট্রমিক শহরটি তার বৈচিত্র্যময় জনপদের জন্য পরিচিত এবং সেখানে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও মজবুত করবে বলে মনে করছে মিডিয়া সেল।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, দোহায় রোববার একটি শোকবই খোলা হয়েছে। দোহায় অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের উল্লেখযোগ্যসংখ্যক...
দুর্গাপূজার প্রায় এক মাস আগ থেকেই প্রস্তুতি নিয়েছে মন্দির ও সংগঠনগুলো। প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই তিথি মতো অনুষ্টিত হয় সপ্তাহের কর্মদিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে। তবে এবার বিভিন্ন মন্দিরে...
বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএর ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজিত সভায় সদস্যরা ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব...
আমেরিকা জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী সম্মেলন শুরু হবে ৩৯তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। আটলান্টার ডুলুথে...
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর