ক্যানবেরায় বাংলাদেশি গ্লোবাল মেরিনার্স রিইউনিয়ন ২০২৬

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম

গাংচিল যেমন সমুদ্রের অস্থির আত্মা, সে উড়ে চলে অন্তহীন আকাশে, ডানায় ভর করে বয়ে নিয়ে যায় লবণাক্ত স্মৃতি, হারিয়ে যাওয়া দিনগুলোর নীরব গল্প। তার ভেতরে বয়ে চলে সমুদ্রের ডাক। ঠিক তেমনি, তীরে থিতু হওয়া নাবিকের বুকের গভীরেও থেমে থাকে না সেই সমুদ্র। বাইরে সে সংসার গড়ে, জীবনের হিসাব মেলায়— কিন্তু অন্তরে তার ঢেউ ওঠে নিরবধি।

বন্দরের শব্দ, ভেজা বাতাসের গন্ধ, দূরে ভেসে আসা পাখির ডাক— সবকিছু নাবিককে অদৃশ্য এক টানে ফিরিয়ে নিয়ে যায় সেই নীল দিগন্তে। সে হয়তো দিগন্ত ছেড়ে এসেছে, কিন্তু দিগন্ত কখনো তাকে ছাড়েনি।

এইসব অস্থির হৃদয়ের মানুষগুলো—যাদের জীবনের বড় অংশ কেটেছে সমুদ্র যাত্রায়—তাদেরই এক আবেগভরা মিলনমেলা বসেছিল ক্যানবেরায়, ১০ থেকে ১৩ এপ্রিল ২০২৬। বাংলাদেশি গ্লোবাল মেরিনার্স রিইউনিয়ন ২০২৬–এ গাংচিলের ঝাঁকের মতো ছুটে এসেছিল তারা— সুদূর আমেরিকা থেকে, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, দুবাই , বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। যেন সবাই এক অদৃশ্য স্রোতে ভেসে এসেছে—একই টানে, একই ভালোবাসায়।

সিডনি থেকে তিন ঘণ্টার পথ। ১০ এপ্রিল, স্ত্রী নিহারিকা আর ছেলে আরিয়ানকে নিয়ে যখন ক্যানবেরার পথে, তখন মনটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠছিল—এ যেন শুধু ভ্রমণ নয়, যেন ফিরে যাওয়া, বহুদিনের হারিয়ে যাওয়া নিজের মানুষদের কাছে ফিরে যাওয়া।

সূর্য যখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আমরা পৌঁছালাম Sundown Villa । ডাইনিং হলে ঢুকতেই যেন চোখে পড়ল এক টুকরো সমুদ্র—শতাধিক নাবিক আর তাদের পরিবার, মিলিয়ে প্রায় সাড়ে তিনশো মানুষ। কত চেনা মুখ, কত পুরনো গল্প, কত না বলা স্মৃতি—সব একসাথে জেগে উঠল। মনে হচ্ছিল, সময় যেন হঠাৎ পেছনে ফিরে গেছে।

মাগরিবের নামাজের পর প্রয়াত আর অসুস্থ সহকর্মীদের জন্য দোয়া—সেই মুহূর্ত ছিল গভীর, নীরব আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কারও চোখে জল, কারও ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা। তখন মনে হচ্ছিল—আমরা শুধু সহকর্মী নই, আমরা একে অপরের জীবনের অংশ, একে অপরের গল্প।

১১ এপ্রিল—আনন্দ আর জীবনের উচ্ছ্বাসে ভরা এক দিন। ভোরের শান্তি দিয়ে শুরু হয়ে দিনভর হাসি, খেলাধুলা, গল্প আর একসাথে থাকার আনন্দে কেটে গেল। বারবিকিউর ধোঁয়ার সঙ্গে মিশে ছিল বন্ধুত্বের উষ্ণতা। সন্ধ্যার কুইজ আর রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান—সবকিছুতেই যেন দেশের গন্ধ, শিকড়ের টান। হাজার মাইল দূরে থেকেও মনে হচ্ছিল—আমরা সবাই একই আকাশের নিচে, একই হৃদয়ের মানুষ।

১২ এপ্রিল—একটু থেমে থাকার, একটু অনুভব করার দিন। শহর ঘোরা, আড্ডা, হাসির ফাঁকে কোথাও যেন লুকিয়ে ছিল সময় ফুরিয়ে আসার হালকা বিষণ্নতা। রাতের ফরমাল ডিনার, পুরস্কার বিতরণ, আর ‘ধূমকেতু’র আবেগঘন পরিবেশনা—মঞ্চ যেন হয়ে উঠেছিল স্মৃতি আর অনুভূতির এক মিলনক্ষেত্র। সেখানে আনন্দ ছিল, গর্ব ছিল, আবার ছিল এক অদৃশ্য বেদনা—এই মুহূর্তগুলো খুব শিগগিরই শেষ হয়ে যাবে।

১৩ এপ্রিল—বিদায়ের সকাল। আকাশ যেন একটু নীরব, বাতাসও যেন থমকে। শেষ ফটোসেশন, বিদায়ী দোয়া—সবকিছুতেই এক অদ্ভুত শূন্যতা। ১০৫টি পরিবার, প্রায় ৩৫০ জন মানুষ—এই কয়েক দিনে যেন এক পরিবার হয়ে গিয়েছিল। বিদায়ের সময় মনে হচ্ছিল, কিছু একটা ফেলে যাচ্ছি, আবার কিছু অমূল্য সঙ্গে নিয়েও ফিরছি।

খাবারের টেবিলেও ছিল অনুভূতির ছোঁয়া—টার্কিশ, ওরিয়েন্টাল আর বাংলাদেশি স্বাদের মেলবন্ধন, যা শুধু জিভে নয়, মনে গেঁথে গিয়েছিল।

দিনভর নির্ধারিত অনুষ্ঠানগুলোর ব্যস্ততা শেষে, রাতে সস্ত্রীক আমরা কেউ কেউ  জড়ো হতাম ডাইনিং রুমে—আড্ডার সেই আসর ছিল একেবারেই প্রাণবন্ত আর অবিরাম। কারও হাতে ঝালমুড়ি বানানোর তোড়জোড়, কারও কণ্ঠে ভেসে উঠত চেনা সুর; মুহূর্তেই সবাই মিলে গানে গানে মিশে যেতাম এক অদ্ভুত উষ্ণতায়।

হাসি, গল্প আর স্মৃতির রেশে সময় কখন যে গড়িয়ে যেত, টেরই পাওয়া যেত না। গভীর রাত পর্যন্ত চলত সেই আড্ডা, যেন সময়ও থমকে দাঁড়াত আমাদের সঙ্গে। এই পুনর্মিলনীতে, নিহারিকা আর আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠেছিল এই রাতজাগা আড্ডার আসর—যেখানে বন্ধনগুলো আরও গভীর, আরও আপন হয়ে উঠেছিল ।

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি নাবিকদের সংগঠন বাংলাদেশি অস্ট্রেলিয়ান মেরিনার্স অ্যাসোসিয়েশন (BAMA)-এর উদ্যোগে ক্যানবেরার মাটিতে বর্ণিল আবহে যেন রচিত হলো এক আবেগঘন ইতিহাস ।

সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, পরিবারের সকলেই নাবিকদের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল ।

এই চার দিনের স্মৃতি  আমাদের ভেতরে রেখে গেল এক সমুদ্রভরা অনুভূতি—অসংখ্য হাসি, কিছু নীরব অশ্রু, আর এক অদ্ভুত টান, যা আবারও আমাদের এক করবে- এই প্রত্যাশায়।

দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্যাপ্ত অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় অনেকেই সময়মতো পাসপোর্ট...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার দুদিনব্যাপী দুপুর ১টা থেকে রাত ১০টা...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আজ রোববার সকালে সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি।
ভারতকে বাদ দিয়ে গঙ্গা ব্যারাজ হলে সফলতার চেয়ে জটিলতার শঙ্কা বেশি নদী গবেষকদের। নদী অববাহিকায় ভারত, চীন ও নেপালকে নিয়ে যৌথ পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছেন তারা। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ...
কিন্তু ডারউইন থেকে ম্যাকাই- ভেন্যু পরিবর্তন হলেও লিটনের অবস্থার পরিবর্তন হলো না। ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দুই ইনিংসে ব্যাটিং করে দুবারই ডাক মারলেন লিটন। অস্ট্রেলিয়ায় খেলা ৩ ইনিংসেই...
ভারত থেকে আনা আধুনিক ২০টি ব্রডগেজ বগি এ মাসেই যুক্ত হচ্ছে যাত্রীবাহী রেলের বহরে। এসব কোচ পাবনা ও খুলনা রুটের ট্রেনে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিব রশিদ। তবে দেশে যাত্রী সেবা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর