আবারও কর্মী ছাঁটাই করছে গুগল

আপডেট : ০৪ জুন ২০২৪, ১০:৩১ এএম

আবারও কর্মী ছাঁটাই করছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ক্লাউড ইউনিটের সেলস, কনসাল্টিং, গো টু মার্কেট, স্ট্র্যাটেজি, অপারেশন এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অন্তত ১০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে। অভ্যন্তরীণ সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এ তথ্য জানায়। 

অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি ঠিক কী কারণে এত কর্মী ছাঁটাই করছে তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। এমনকি সিএনবিসির প্রতিবেদন সম্পর্কেও কোনো মন্তব্য করতে সম্মত হয়নি গুগল।  

গত এপ্রিলে গুগলের বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের খবর আসে। তবে সেবার কতজনকে চাকরিচ্যুত করা হয়েছে তা জানা যায়নি। এর এক মাস যেতে না যেতেই ১০০ কর্মী ছাঁটাইয়ের খবর এল।

এর আগে চলতি বছরের শুরুতে পিক্সেল, নেস্ট ও ফিটবিটের জন্য গুগলের হার্ডওয়্যার, কোর ইঞ্জিনিয়ার ও গুগল অ্যাসিস্ট্যান্ট দল থেকে কয়েক শ কর্মী ছাঁটাই করা হয়। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটে ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মী রয়েছে। ফলে এই কর্মী ছাঁটাই শতাংশের হিসাবে খুবই সামান্য বলা যায়। 

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
লালগালিচা, বিশ্বের নামকরা নির্মাতা, আন্তর্জাতিক তারকা আর চলচ্চিত্রের বড় বড় সব নাম—সবকিছু এবার খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দেশের চলচ্চিত্রের জন্য...
সিনেমার পর্দায় তিনি নায়ক। বাস্তব জীবনে বহু মানুষের কাছে তার পরিচয় আরও আলাদা—বিপদের সময়ে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড...
স্বামী তাকে ছেড়ে দিয়েছেন। কারণ, তার চেহারা নাকি স্বামীর পছন্দ হয়নি। হাতে নেই টাকা, সামনে নেই নিশ্চিত কোনো ভবিষ্যৎ। এমন অবস্থায় জীবনের মোড় ঘুরিয়ে দিতে সামনে আসে একটি অদ্ভুত...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর