বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির খেতাব ফিরে পেল মাইক্রোসফট

আপডেট : ২২ জুন ২০২৪, ১১:২৪ এএম

চিপ জায়ান্ট এনভিডিয়ার কাছে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির খেতাব হারানোর দুই দিন পরই শীর্ষস্থান ফিরে পেল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এনভিডিয়ার শেয়ারমূল্য সাড়ে ৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার প্রথম স্থান থেকে ছিটকে যায় কোম্পানিটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শেয়ারের দাম কমায় এনভিডিয়ার বাজারমূল্য দাঁড়ায় ৩ লাখ ২০ হাজার কোটি ডলার। আর শেয়ারে কিছুটা দরপতন হলেও ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার বাজারমূল্য নিয়ে দিন শেষ করে মাইক্রোসফট।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হওয়ার তীব্র প্রতিযোগিতায় লড়ছে এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল। সেই সঙ্গে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে চার ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি ডলারে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে মার্কিন টেক জায়ান্টগুলো।

এর আগে গত মঙ্গলবার শেয়ারবাজারে মাইক্রসফটকে সরিয়ে শীর্ষে চলে যায় এনভিডিয়া। এদিন এনভিডিয়ার শেয়ারের দাম ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়। বাজারমূল্য বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৩৫ হাজার কোটি ডলার।

এনভিডিয়া মূলত কম্পিউটারের গ্রাফিক্স চিপ তৈরির জন্য পরিচিত ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লবের আরও অনেক আগে থেকেই কোম্পানিটি তাদের চিপগুলোতে মেশিন লার্নিং বান্ধব সুবিধা যোগ করা শুরু করে। এই বৈশিষ্ট্যই কোম্পানিটিকে বাজারে আজকের অবস্থান গড়তে সহায়তা করেছে। 

এক বছর আগেও মার্কিন এই চিপ নির্মাতা কোম্পানির মূল্য এক ট্রিলিয়ন ডলারেরও কম ছিল। সম্প্রতি কোম্পানিটি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানি হিসাবে স্থান পায়। এর পর গত মঙ্গলবার সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটকে ছাড়িয়ে শীর্ষস্থান নিয়েছিল।

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর