আজ সারা দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯:৩১ এএম

আজ শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৪) রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। ক্যাবলের সিঙ্গাপুর অংশে এই কাজের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে কিছুটা ধীরগতি হতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিএসসিপিএলসির মহাব্যবস্থাপক সাইদুর রহমান স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবমেরিন ক্যাবল (সিমিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুরে টুয়াআস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যেম সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেটের ধীরগতি হতে পারে। 

এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে বিএসসিপিএলসি।

রাজধানী ঢাকাসহ এই অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের...
২০২৫ সালে উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রবি ৯৩৭.১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। এটি এখন পর্যন্ত কোম্পানিটির সর্বোচ্চ কর-পরবর্তী মুনাফা। রবি...
রাজধানীতে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রযুক্তিনির্ভর আয়োজন ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’। দেশের ইন্টারনেট অবকাঠামো, উদ্ভাবন এবং ডিজিটাল ভবিষ্যৎকে সামনে রেখে আয়োজিত এই এক্সপো আগামী ১৫...
দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’। তিন দিনব্যাপী এই আয়োজনটি শুরু হচ্ছে ১৩ এপ্রিল। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর