মেটার নতুন এআই মডেল, অডিও-ভিডিও তৈরি হবে মুহূর্তেই

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জনপ্রিয়তা যত বৃদ্ধি পাচ্ছে ততই বাড়ছে নিত্যনতুন এআই টুলের সংখ্যাও। বিশেষ করে জেনারেটিভ এআই-ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র আবির্ভাবের পর থেকেই বিভিন্ন কাজে পারদর্শী সব এআই মডেল নিয়ে হাজির হতে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। গুগল জেমিনি ও মাইক্রোসফট কোপাইলটের মতো চ্যাটবটগুলো ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী টেক্সট ও ইমেজ জেনারেট করে দেয়ার পাশাপাশি এআই পার্সোনাল অ্যাসিসট্যান্টের মতোই কাজ করতে সক্ষম।

এবারে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা নিয়ে আসছে নতুন একটি এআই মডেল যেটি ব্যবহারকারীর নির্দেশ (প্রম্পট) অনুযায়ী অডিও ও ভিডিও জেনারেট করে দিবে। আজ (শুক্রবার) মেটা ‘মুভি জেন’ নামের নতুন এই এআই মডেলটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে প্রম্পট-নির্ভর এআই কন্টেন্ট জেনারেশনে জনপ্রিয় প্রতিষ্ঠান ওপেনএআই (চ্যাটজিপিটি নির্মাতা) ও ইলেভেনল্যাবস-কে চ্যালেঞ্জ জানাল মার্ক জাকারবার্গের মেটা।

ব্যবহারকারী যে ধরণের অডিও ও ভিডিও তৈরি করতে চাইছেন সেটা প্রম্পট আকারে লিখে দিলেই মেটার ‘মুভি জেন’ টুলটি বাস্তবসম্মত অডিও-ভিডিও জেনারেট করে দিবে। মেটা এরই মধ্যে ‘মুভি জেন’ দিয়ে জেনারেট করা বেশ কিছু নমুনা (স্যাম্পল) ভিডিও শেয়ার করেছে। 

মেটার শেয়ার করা কয়েকটি ভিডিও’তে প্রাণীদের ছবি ব্যবহার করে দেখানো হয় যে তারা সাঁতার কাটছে ও সার্ফিং করছে। আবার কয়েকটি ভিডিও’তে সত্যিকারের মানুষের ছবি ব্যবহার করে দেখানো হয় তারা ক্যানভাসে ছবি আঁকছে। 

ভিডিও’র কনটেন্ট অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্ট তৈরিতেও পারদর্শী মুভি জেন- অন্তত এমনটাই দাবী করছে মেটা। এছাড়া ব্যবহারকারী চাইলে এই এআই টুলটি ব্যবহার করে বর্তমান কোনো ভিডিও এডিট করতে পারবেন।

একটি স্যাম্পল ভিডিও’তে দেখা যায়, মরুভূমিতে দৌড়তে থাকা একজন ব্যক্তির হাতে পম-পম বসিয়ে দিয়েছে মেটার এই টুলটি। আবার আরেকটিতে, পার্কিং লটে শুকনো স্থানে স্কেটবোর্ডিং করতে থাকা একজন ব্যক্তির ভিডিও’তে ‘পার্কিং লট’ পরিবর্তিত হয়ে দেখা যায় তিনি জমে থাকা পানিতে স্কেটবোর্ডিং করছেন।

মেটা যেমনটা দাবী করছে ‘মুভি জেন’ ঠিক তেমনটাই করতে সক্ষম হলে শুধু ওপেনএআই আর ইলেভেনল্যাবসই নয়, বরং সিনথেসিয়া, পারপ্লেক্সিটির মতো জনপ্রিয় এআই টুলগুলোও শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হবে। 

‘মুভি জেন’-এর পারফর্মেন্স কেমন হবে সেটা যদিও সময় বলে দিবে, তবে প্রাথমিকভাবে স্যাম্পল দেখে ব্যবহারকারীরা দারুন কিছু আশা করতেই পারেন।

তথ্যসূত্র: রয়টার্স

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর