রাস্তায় নামছে মাস্কের চালকবিহীন টেসলা ‘রোবোট্যাক্সি’

আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:১১ পিএম

অবশেষে রাস্তায় দেখা যাবে ইলন মাস্কের বহুল-আলোচিত চালকবিহীন, স্ব-চালিত (সেলফ-ড্রাইভিং) পরিবহণ সেবা ‘রোবোট্যাক্সি’-কে। আজ রোববার (২২ জুন) আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে সীমিত পরিসরে শুরু হতে যাচ্ছে টেসলার পরীক্ষামূলক এই সেবা। 

টেসলাপ্রেমী ও ইলন মাস্কের অনুসারীদের বহুল-আকাঙ্ক্ষিত এই ‘রোবোট্যাক্সি’ পরিষেবায় আজ টেসলার প্রায় এক ডজন মডেল ওয়াই এসইউভি-কে অস্টিনের রাস্তায় চলতে দেখা যাবে। প্রাথমিকভাবে কেবলমাত্র আমন্ত্রিত যাত্রীরাই পরীক্ষামূলক (ট্রায়াল) এই সেবা উপভোগ করতে পারবেন এবং অস্টিনের নির্দিষ্ট একটি অঞ্চলের মধ্যেই সীমিত থাকবে এই ট্রায়াল।

রোবোট্যাক্সি’র এই ট্রায়ালে যাত্রীদের সাথে টেসলার তরফ থেকে থাকবেন একজন করে সেফটি মনিটর (নিরাপত্তা পর্যবেক্ষক), যিনি সামনের সারিতে প্যাসেঞ্জারের (যাত্রীর) আসনে বসবেন। তবে চালকের আসন ফাঁকাই থাকবে। আমন্ত্রিত যাত্রীরা বসবেন মডেল ওয়াই (এসইউভি) যানটির পেছনের সারিতে।

অস্টিনে চালু হতে যাওয়া রোবোট্যাক্সি’র এই পরীক্ষামূলক পরিষেবায় আরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রাথমিকভাবে টেসলার পরিকল্পনা হচ্ছে, খারাপ আবহাওয়া ও একাধিক রাস্তার সংযোগস্থল বা মোড় (ইন্টারসেকশন) এড়িয়ে চলা। পাশাপাশি ১৮ বছরের কম বয়সী কোনো যাত্রী আপাতত রোবোট্যাক্সি’র এই ট্রায়ালে অংশ নিতে পারবে না।

রোবোট্যাক্সি’র ট্রায়াল শুরু করার ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষার বিষয়টিকে ইলন মাস্ক সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ট্রায়াল আরও পিছিয়ে দিতেও প্রস্তুত আছেন বলে মাস্ক নিজেই জানিয়েছেন। উল্লেখ্য, স্ব-চালিত যান বা সেলফ-ড্রাইভিং কার নিয়ে বেশ উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের। চালকহীন ‘রোবোট্যাক্সি’-কেই তিনি যাত্রী পরিবহণ সেবার ভবিষ্যৎ বলে মনে করেন। 

শুধু তাই নয়, গত বছর অক্টোবরে টেসলা’র আয়োজিত ‘উই, রোবোট’ ইভেন্টে ইলন মাস্ক উন্মোচন করেন ‘সাইবারক্যাব’ নামের একটি রোবোট্যাক্সি ও ২০ জন যাত্রী ধারণক্ষমতার ‘রোবোভ্যান’। ভবিষ্যৎমুখী এই দুটো যানই স্ব-চালিত বা স্বয়ং-চালিত। অর্থাৎ উন্নত সেলফ-ড্রাইভিং প্রযুক্তির ব্যবহারে চালক ছাড়াই চলবে ‘সাইবারক্যাব’ ও ‘রোবোভ্যান’। সাইবারক্যাবের উৎপাদন ২০২৬ সালেই শুরু হওয়ার কথা।

প্রতিদ্বন্দ্বী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর তুলনায় টেসলার বাজারমূল্য অনেকটাই বেশি। এর পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে রোবোট্যাক্সি ও মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট নির্মাণের সক্ষমতাকে কেন্দ্র করে তৈরি হওয়া উচ্চাশা। অর্থাৎ, শেয়ার বাজারে টেসলার সাফল্য-ব্যর্থতার অনেকাংশে নির্ভর করছে রোবোট্যাক্সি ও হিউম্যানয়েড রোবট নির্মাণে তাঁরা কতটা সফল হয় তার ওপর। ইলন মাস্ক অবশ্য বেশ কয়েক বছর ধরেই বলে আসছেন, স্ব-চালিত যান বা সেলফ-ড্রাইভিং কারের আগমন শুধু সময়ের ব্যাপার মাত্র।

তবে স্বনিয়ন্ত্রিত যান (অটোনোমাস ভেহিকল) ও এর প্রযুক্তিগত দিক নিয়ে কথা বলা যতটা সহজ এর বাণিজ্যিকীকরণের বিষয়টি ততটাই কঠিন। কেননা এটি বেশ ঝুঁকিপূর্ণ ও ব্যয়সাপেক্ষ ব্যাপার। এই যেমন, জেনারেল মোটরস-এর ক্রুজ যানটি মারাত্মক এক দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর এর ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া নিয়ন্ত্রক সংস্থার কড়া নজরদারিতে রয়েছে টেসলাসহ অ্যালফাবেটের ওয়েমো ও অ্যামাজনের জুক্স। উল্লেখ্য, আমেরিকার বেশ কয়েকটি শহরে ওয়েমো বর্তমানে পেইড রোবোট্যাক্সি পরিষেবা পরিচালনা করছে।

চালকবিহীন, স্ব-চালিত গাড়ি পরিচালনার জন্য টেসলা শুধুমাত্র ক্যামেরার ওপর নির্ভর করে থাকে। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর গাড়িতে সাধারণত একাধিক প্রযুক্তি (যেমন: লিডার ও রাডার সিস্টেম) ব্যবহার করা হয়। মাস্ক মনে করেন, লিডার ও রাডার সিস্টেমের পরিবর্তে শুধু ক্যামেরা ব্যবহার করেই স্বয়ংচালিত গাড়ি নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যায়। আর এতে করে খরচও কমে আসে অনেকাংশে। 

তবে তা স্বত্বেও মাস্ক বলেছেন যে, রোবোট্যাক্সি সার্ভিসের ট্রায়ালকে সামনে রেখে ‘নিরাপত্তা নিয়ে প্রচণ্ড সতর্ক’ আছেন তিনি। টেসলা ভক্তরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

তথ্যসূত্র: রয়টার্স

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর