গুগলের নতুন অপারেটিং সিস্টেমে মিলিত হচ্ছে অ্যান্ড্রয়েড ও ক্রোমওএস

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম

অ্যান্ড্রয়েড ও ক্রোমওএস-কে একত্রিত করে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসছে গুগল। অর্থাৎ, গুগলের নতুন প্ল্যাটফর্মে সমন্বিত থাকবে গুগলেরই মালিকানাধীন দুটি অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ও ক্রোমওএস। সম্প্রতি (১১ এপ্রিল) এমনটাই জানিয়েছেন গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সামির সামাত।

প্রযুক্তিবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম টেকরাডার-এর ল্যান্স উলানফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সামির সামাত গুগলের এই পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করতে যাচ্ছি।’ তবে কবে নাগাদ নতুন এই অপারেটিং সিস্টেম আসবে তার কোনো সময়সীমা জানাননি তিনি।

উল্লেখ্য, সাক্ষাৎকারে বেশিরভাগ সময়ই তিনি অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলেছেন। আলোচনায় উঠে এসেছে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের নতুন সব ফিচারের কথা। তিনি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে কাস্টমাইজ করার সুযোগ অনেক বেশি এবং এর অনেকগুলো ফিচারেই সমন্বিত আছে গুগলের এআই চ্যাটবট জেমিনি। 

তবে সাক্ষাৎকারে সামির সামাত সবচেয়ে আলোচিত যে বিষয়টি প্রকাশ করেন তা হচ্ছে, অ্যান্ড্রয়েড ও ক্রোমওএস অপারেটিং সিস্টেম দুটি একীভূত করার গুগলের পরিকল্পনা। নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মে অ্যান্ড্রয়েড ও ক্রোমওএস-কে একত্রিত করার খবরটি অবশ্য দীর্ঘদিন ধরেই প্রচলিত আছে প্রযুক্তি বাজারে। এবারে সামির সামাতের সাক্ষাতকারের কল্যাণে গুগলের পরিকল্পনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা গেল।

উল্লেখ্য, ক্রোমওএস হচ্ছে গুগলের তৈরি একটি অপারেটিং সিস্টেম যেটা ক্রোমবুক ল্যাপটপসহ গুগলের বেশ কিছু ডিভাইসে ব্যবহার করা হয়। এর মধ্যে আছে ক্রোমবিট নামের গুগলের এইচডিএমআই ডঙ্গল এবং গুগলের মিনি পিসি ক্রোমবক্স। এই অপারেটিং সিস্টেমটি অনেক বেশি হালকা এবং এতে দ্রুততার সাথে কাজ করা যায়। ক্রোমওএস সিস্টেমটি স্টোরেজের জন্য গুগলের নিজস্ব ক্রোম ব্রাউজার এবং গুগল ক্লাউডের ওপর নির্ভর করে থাকে। অন্যদিকে, অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের মালিকানাধীন মোবাইল অপারেটিং সিস্টেম। 

অ্যান্ড্রয়েড ও ক্রোমওএস অপারেটিং সিস্টেম দুটি একত্রিত করার গুগলের পরিকল্পনা বিষয়টি নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি সামির সামাত। তবে সামিত এও জানিয়েছেন, ব্যবহারকারীরা বর্তমানে তাঁদের ল্যাপটপ কীভাবে ব্যবহার করছেন সে সম্পর্কে জানতে তিনি খুবই আগ্রহী।

উল্লেখ্য, সম্প্রতি গুগল তাঁদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এমন কিছু ফিচার নিয়ে এসেছে যার কল্যাণে কম্পিউটার ও ট্যাবলেটের জন্য এটি আগের তুলনায় অনেক বেশি উপযোগী হয়ে উঠেছে।

তথ্যসূত্র: ম্যাশেবল

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর