মহাকাশে রহস্যময় বস্তু, ধুমকেতু নাকি এলিয়েনের মহাকাশযান

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম

মহাকাশে নতুন এক মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। গত ১ জুলাই শনাক্ত হওয়া বস্তুটি সৌরজগতের কাছাকাছি চলে আসছে। বিজ্ঞানীরা বলছেন, এটি একটি ধুমকেতু, সৌরজগতের পাশ দিয়ে চলে যাবে এটি। কিন্তু এটিকে ধুমকেতু হিসেবে মানতে নারাজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাভি লোয়েব। তিনি বলছেন, এটি আসলে ভিনগ্রণের প্রাণীদের (এলিয়েন) কোনো মহাকাশযান। এ ছাড়া এলিয়েনের সম্ভাব্য হামলার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন এই বিজ্ঞানী।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বলছে, ধুমকেতু বলে দাবি করা বস্তুটির নাম দেওয়া হয়েছে ‘থ্রিআই/অ্যাটলাস’। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাভি লোয়েব দাবি করছেন, এটি যে এলিয়েনের একটি মহাকাশযান, সে ব্যাপারে তার কাছে প্রমাণ রয়েছে।

ডব্লিউবিজেড-টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাভি লোয়েব বলেন, ‘বস্তুটিকে পাথর, ধুমকেতু কিংবা অন্য কোনো জিনিস হিসেবে প্রমাণ করার আগে আমাদের উচিত সব ধরনের প্রমাণাদি নিয়ে সম্ভাব্যতা যাচাই করা। এরপর তথ্যগুলোই প্রমাণ করবে এটি আসলে কী। আমার মনে হচ্ছে, এটি এমনি এমনি আসেনি। কোনো বুদ্ধিমান প্রাণী একে নিয়ন্ত্রণ করেছে এবং এদিকে পরিচালিত করছে। সেক্ষেত্রে বিশ্বকে অবশ্যই প্রস্তুত থাকা উচিত।’

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলছে, এ বছরই সৌরজগতের খুব কাছে চলতে আসবে বস্তুটি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানী দাবি করছেন, এ বছরের ২৯ অক্টোবর এটি আমাদের সৌরজগতের সবচেয়ে কাছে চলে আসবে।

লোয়েব হুমকির কথা বললেও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিন্তু এ ব্যাপারে ইতিবাচক বার্তাই দিয়েছে। তারা বলছে, ‘থ্রিআই/অ্যাটলাস’ নামের বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়, এটি অনেক দূরের এলাকা দিয়ে চলে যাবে।

তবে এটি এলিয়েনের মহাকাশযান হতে পারে বলে সম্প্রতি ফের সতর্কবার্তা দিয়েছেন লোয়েব। তিনি বলছেন, ‘আমরা মহাকাশে অনেক বাড়ি দেখতে পাই, যেগুলো দেখতে আমাদের বাড়ির মতোই। এগুলো পৃথিবীর সৌরমণ্ডলের অনুরূপ জায়গায় আছে। এসব বাড়িতে কোনো বাসিন্দা আছে কিনা, সেটি আমরা নিশ্চিত করে এখনো বলতে পারছি না। কিন্তু সেখানে বাসিন্দা নেই বলাটা বেশি বলা হয়ে যাবে।’

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, এ কারণেই এলিয়েনের সম্ভাব্য আক্রমণের জন্য পৃথিবীকে প্রস্তুত থাকতে বললেন এই বিজ্ঞানী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই তাত্ত্বিক পদার্থবিদের মতে, নীতিনির্ধারকদের হাতে সময় খুব কম। এ কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা দরকার।

এই বিজ্ঞানী সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলেন, ‘ভিণগ্রহের প্রাণীর অস্তিত্ব, জলবায়ু পরিবর্তন, গ্রহাণুর প্রভাব–এসব নিয়ে আমরা বেশ চিন্তিত। কিন্তু এলিয়েনের প্রযুক্তি কেমন হতে পারে–সে ব্যাপারে আমরা কোনো আলোচনা করছি না। বস্তুটি তো সাধারণ ধুমকেতুর মতো নয়। এ কারণেই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া জরুরি।’

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে টানা ১১ বছর বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছেন আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আদালত। বুধবারের এ রায় দেশটির...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের ওপর ভর করে আমেরিকার শেয়ারবাজারে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী ধারা। তবে দেশটির আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে...
সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
নারায়ণগঞ্জে ফতুল্লা থানার সাইনবোর্ড ভূইগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম নামের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে...
নোয়াখালীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধ ও এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামীকাল সোমবার রাতে লন্ডনের মঞ্চে যখন খামটা খোলা হবে, তখনই জানা যাবে ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কারটা কার হাতে উঠবে। প্রাথমিক তালিকাটা ৩০ জনের হলেও, চলুন জেনে নেওয়া যাক- ২০২৬...
​রংপুরের গঙ্গাচড়ায় চুরির সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ওই দুই ব্যক্তি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর