৪৩৮ কোটি টাকা জরিমানা গুণতে হচ্ছে গুগলকে

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৯:৩৭ পিএম

অস্ট্রেলিয়ায় ৩৬ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার (৫৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) জরিমানা দিতে সম্মত হয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। দেশটির ভোক্তা অধিকার পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে যে, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই গুগলের সার্চ অ্যাপ্লিকেশন ইনস্টল (প্রি-ইনস্টল) করে রাখার জন্য দেশটির সবচেয়ে বড় দুটি টেলিকম প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করেছে গুগল। এমন প্রতিযোগিতাবিরোধী আচরণের কারণেই বড় অংকের অর্থ জরিমানার সম্মুখীন হতে যাচ্ছে গুগল।

উল্লেখ্য, গুগলের সার্চ অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই ইনস্টলড্‌ থাকায় সার্চ ইঞ্জিনের বাজারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ব্যবহারকারী হারিয়েছে। ফলে বাজারে ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা সম্পর্কিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন এটি।  

মার্কিন ডলারে জরিমানার অংকটা ৩৬ দশমিক ৮ মিলিয়ন- যেটা বাংলাদেশি মুদ্রায় ৪৩৮ কোটি টাকারও বেশি।

অস্ট্রেলিয়ায় বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না গুগলের। গেল সপ্তাহে ফোর্টনাইট গেমের নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের দায়ের করা এক মামালায় গুগল ও আরেক টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে রায় দেয় আদালত। এপিক গেমসের অভিযোগ, প্রতিষ্ঠান দুটি তাঁদের নিজ নিজ অপারেটিং সিস্টেমে প্রতিদ্বন্দ্বী অ্যাপ্লিকেশন স্টোরগুলোর প্রবেশে বাধার সৃষ্টি করছে। 

গুগলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। গত মাসে অস্ট্রেলিয়াতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সকল প্রকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেশটির সরকার। প্রাথমিকভাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এই নিষেধাজ্ঞার বাইরে থাকলেও পরবর্তীতে তাঁদেরকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, ইউটিউবের মালিক প্রতিষ্ঠান হচ্ছে গুগল।  

অস্ট্রেলিয়ার টেলিকম প্রতিষ্ঠানগুলোর সাথে গুগলের প্রতিযোগিতাবিরোধী চুক্তি প্রসঙ্গে দেশটির ভোক্তা অধিকার পর্যবেক্ষণকারী সংস্থা (অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন) আজ সোমবার জানায় যে, টেলস্ট্রা ও অপটাস- এই দুটি প্রতিষ্ঠানের সাথে গুগল চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে ২০১৯ সালের শেষ দিক থেকে ২০২১ সালের শুরু পর্যন্ত অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল সার্চে বিজ্ঞাপন থেকে যে আয় হতো তা গুগল এই প্রতিষ্ঠান দুটির সাথে ভাগ করে নিত। 

টেলস্ট্রা ও অপটাসের সাথে চুক্তির কারণে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলো যে বাজারে গুগলের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্বীকার করে নিয়েছে গুগল। পাশাপাশি এ ধরনের চুক্তি করা তাঁরা বন্ধ করে দিয়েছে এবং জরিমানা দিতেও রাজি হয়েছে বলেও জানিয়েছে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি)। 

এসিসিসি প্রধান জিনা-ক্যাস গটলিয়েব বলেন, ‘আজকের এই ফলাফল…লাখ লাখ অস্ট্রেলীয়র জন্য ভবিষ্যতে সার্চের ক্ষেত্রে আরও বেশি সংখ্যক সার্চ ইঞ্জিন থেকে বাছাই করার সুযোগ প্রদান করবে এবং প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানগুলোকে অস্ট্রেলীয় ব্যবহারকারীদের কাছে যথাযথ পরিচিতি পেতে সাহায্য করবে।’ 

গুগল ও এসিসিসি যৌথভাবে ফেডারেল আদালতে একটি আবেদন জমা দিয়েছে যে, গুগলের এ$৫৫ মিলিয়ন জরিমানা প্রদান করা উচিত।

অস্ট্রেলিয়ার ফেডারেল আদালতে গুগল ও এসিসিসি যৌথভাবে একটি আবেদন জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে যে, প্রতিযোগিতাবিরোধী কার্যক্রমের কারণে ৫৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দেওয়া উচিৎ গুগলের।

প্রতিজগিতা আইন ভঙ্গের কারণে গুগলকে করা জরিমানা যথাযথ হয়েছে কি-না তা এবার আদালত বিবেচনা করছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে নিয়ন্ত্রক সংস্থা এসিসিসি ও গুগলের মধ্যে সহযোগিতার কারণে দীর্ঘ আইনি লড়াই এড়ানো সম্ভব হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর