আইফোনে এআই সুবিধা আনছে অ্যাপল

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০:১৯ এএম

আইফোনে ওপেনএআইয়ের এআই প্রযুক্তি ব্যবহারের জন্য কোম্পানিটির সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে অ্যাপল। চলতি বছরের শেষ নাগাদ আইফোনের কিছু এআই ফিচারের যোগান দিতেই কোম্পানিদুটি আলোচনা করছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আইফোনের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস১৮-এ ওপেনএআইয়ের বিভিন্ন ফিচার যুক্ত করার পাশাপাশি চুক্তির সম্ভাব্য শর্তাবলী নিয়ে ওপেনএআই ও অ্যাপল আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি কোম্পানি দুটি।

এর আগে গত মাসে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, নতুন আইফোনের ফিচারে গুগলের জেমিনি চ্যাটবট ব্যবহারের বিষয়ে আলোচনায় রয়েছে অ্যাপল। তবে কোন কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব চূড়ান্ত করবে সে বিষয়ে অ্যাপল সিদ্ধান্ত নেয়নি। টেক জায়ান্টটি ওপেনএআই ও অ্যালফাবেট মালিকানাধীন গুগল, উভয় কোম্পানির সঙ্গেই চুক্তিতে পৌঁছাতে পারে, অথবা একেবারে আলাদা একটি কোম্পানিকেও বেছে নিতে পারে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

চ্যাটবটের মাধ্যমে মানুষের মতো উত্তর দেওয়া জেনারেটিভ এআই ফিচার প্রকাশ করার ক্ষেত্রে অ্যাপল কিছুটা পিছিয়ে রয়েছে। মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো এরইমধ্যে নিজেদের পণ্যে জেনারেটিভ এআই ফিচার অন্তর্ভুক্ত করে চলেছে। 

অ্যাপলও এআই খাতে বিনিয়োগ করছে। গেল ফ্রেব্রুয়ারিতে কোম্পানির সিইও টিম কুক জানান, চলতি বছরের শেষ দিকে এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে।

আইফোন ডুও দেখেই যদি মনে হয়—‘এই ফোনটা তো নিতেই হবে।’ তাহলে একটু থামুন। কারণ দেখতে যতই সুন্দর হোক, এই ফোন কেনার পর এমন কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন, যেগুলো জানার পর ২,০০০ ডলার খরচ করার...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর