পাতলা গঠনের আইফোন তৈরি করবে অ্যাপল

আপডেট : ২০ মে ২০২৪, ০৩:১২ পিএম

স্লিমার বা পাতলা ডিজাইনের আইফোন তৈরিতে কাজ করছে অ্যাপল। আগামী বছরের মধ্যে নতুন ডিভাইস বাজারে আনবে কোম্পানিটি। তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে বাজারে থাকা ডিভাইসের তুলনায় স্লিমার বা পাতলা গঠনের আইফোন আনবে অ্যাপল। আইফোন প্রো ম্যাক্সের তুলনায় নতুন ডিজাইনের ডিভাইসটির দাম বেশি পড়বে। ২০২৫ সালের সেপ্টেম্বরে আইফোন সেভেনটিনের সঙ্গে এটি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

নতুন ডিভাইসের একাধিক ডিজাইনের পরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি। ডিভাইসটিতে অ্যাপলের সবশেষ জেনারেশনের প্রসেসর এ নাইন্টিন থাকতে পারে। তবে এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বিশ্ববাজারে স্যামসাংয়ের সঙ্গে তুমুল প্রতিযোগিতার মধ্যে রয়েছে অ্যাপল। এ কারণে নিজেদের অবস্থান ধরে রাখতে কোম্পানিটি নতুন এ উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ২০ দশমিক ৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে স্যামসাং। ১৭ দশমিক ৩ শতাংশ বাজার হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল।

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর