দেশের বাজারে স্যামসাংয়ের নতুন ফোন, দাম কত?

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০১:৩০ পিএম

দেশের বাজারে নিজেদের মনস্টার ‘এম’ সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এম১৪ এলটিই নিয়ে এসেছে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং। ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, ট্রিপল ক্যামেরা ও ৪ বছরের সিকিউরিটি আপডেট। প্রতিষ্ঠানটি বলছে, এই দামের মধ্যে ভালো ডিভাইস ডিভাইস হিসেবে ব্যবহারকারীদের মধ্যে ফোনটি নিশ্চিতভাবে সাড়া ফেলবে।

ননস্টপ গেমিং, স্ট্রিমিং আর ছবি তোলাসহ মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে সেরা পারফর্মেন্স দিতে ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকছে ফোনটিতে। ফলে ঘণ্টার পর ঘণ্টা নিজের পছন্দের সিরিজ বা মুভি দেখা যাবে নির্বিঘ্নে। ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্মার্টফোন কেনার সময় অনেকেই দীর্ঘমেয়াদে ব্যবহারে সুবিধা-অসুবিধার কথা চিন্তা করেন। তাদের সহজ সিদ্ধান্তের জন্যে গ্যালাক্সি এম১৪ এলটিই ডিভাইসটিতে থাকছে পরবর্তী ২ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড। এছাড়াও থাকছে ৪ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট।

স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ শাখা অফিসের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, ‘গ্রাহকদের চাহিদার ভিন্নতাকে বিবেচনায় রেখে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ডিভাইস বাজারে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম১৪ এলটিই হ্যান্ডসেটটি দাম, মান ও বৈশিষ্ট্য সবদিক থেকেই একটি বড় গ্রাহকশ্রেণীর পছন্দের শীর্ষে থাকার দাবিদার। এটি এমন একটি ‘মনস্টার’, যা আপনার মন জয় করে নেবেই।’

স্যামসাং গ্যালাক্সি এম১৪ এলটিই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে আর্টিক ব্লু ও স্যাফায়ার ব্লু দুটি রঙে। ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রমের ফোনটি মিলবে ১৬ হাজার ৯৯৯ টাকায় এবং ৬জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রমের ফোনটি মিলবে ১৯ হাজার ৯৯৯ টাকায়।

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর