ফোনে ছবি তুলেই জিতে নিতে পারেন ৫ হাজার ডলার

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৩:০০ পিএম

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো প্রথমবারের মতো আয়োজন করেছে আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতা। টেকনোর ‘শট অন ক্যামন কনটেস্টে’ অংশগ্রহণ করে জিতে নিতে পারেন ৫ হাজার ডলার এবং লন্ডন ফটোগ্রাফি ট্যুর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে টেকনো।

সম্প্রতি বাজারে এসেছে টেকনো’র ক্যামন ৩০ সিরিজের ফোন। অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তির কারণে ইতিমধ্যে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে এই সিরিজের ডিভাইস। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নিয়ে এসেছে ‘শট অন ক্যামন কনটেস্ট’। এটি এই স্মার্টফোন ব্রান্ডের প্রথম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্রতিযোগিতা। সারা বিশ্বের যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত ফটোগ্রাফি ম্যাগাজিন অ্যামেচার ফটোগ্রাফার এই প্রতিযোগিতার অফিসিয়াল মিডিয়া পার্টনার।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য টেকনো ফোন দিয়ে ছবি তুলতে হবে। পরবর্তীতে #ShotOnCAMON এবং #TECNOCAMON30Series এই হ্যাশট্যাগগুলো সহ ইনস্টাগ্রামে নিজের তোলা ছবি বা ভিডিও (ইনস্টাগ্রাম রিলস) পোস্ট করতে হবে। এভাবে খুব সহজেই স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পাশাপাশি, অংশগ্রহণকারীদের নিজের তোলা ছবির আসল ছবিটি প্রতিযোগিতার অফিসিয়াল মেইলে ([email protected]) পাঠাতে হবে। আগ্রহীরা মোট পাঁচটি বিভাগের (ক্যাটাগরি) থিম অনুযায়ী ছবি তুলতে পারবেন। ক্যাটাগরিগুলো হলো- কালারফুল ডিসকভারি, সুপার নাইট, পোয়েটিক পোর্ট্রেট, ক্রিয়েটিভ পারসপেক্টিভ এবং লাইফ ইন মোশন (শর্ট ভিডিও)। পাঁচটি ক্যাটাগরি থেকে নিজের পছন্দ অনুযায়ী বেছে নিন যেকোনো একটি ক্যাটাগরি।

টেকনো ফটোগ্রাফি মাস্টার, গোল্ড প্রাইজ, সিলভার প্রাইজ, ব্রোঞ্জ প্রাইজ, টেকনো ফ্রেন্ড এবং লন্ডন ফটোগ্রাফি ট্যুর অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এখানে প্রথম ভাগ্যবান বিজয়ী (টেকনো ফটোগ্রাফি মাস্টার) পাবেন ৫ হাজার ডলার নগদ পুরস্কার। আরও থাকছে লন্ডন ফটোগ্রাফি ট্যুরে অংশগ্রহণ এবং নগদ অর্থ (ক্যাশ প্রাইজ) জেতার সুযোগ। গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ প্রাইজ বিজয়ীরা পুরস্কার হিসেবে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার এবং ১ হাজার ডলার পাবেন। এছাড়া, ‘লন্ডন ফটোগ্রাফি ট্যুর অ্যাওয়ার্ড’ ক্যাটাগরির বিজয়ীদের জন্য রয়েছে লন্ডন শহর ঘুরে দেখার সুযোগ। ৩ দিনের এই ফটোগ্রাফি ট্যুরে বিজয়ীরা ক্যামন ৩০ সিরিজের ফোন দিয়ে লন্ডনের অনিন্দ্য সুন্দরসব জায়গার ছবি তুলতে পারবেন। অন্য ফোন ব্যবহারকারীরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ‘টেকনো ফ্রেন্ড’ স্বীকৃতিসহ জিতে নিতে পারবেন ক্যামন ৩০ সিরিজের স্মার্টফোন।

নিজের ফটোগ্রাফি প্রতিভা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশের জন্য এ যেন দারুণ এক সুযোগ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিজের তোলা ছবি এই প্রতিযোগিতায় জমা দিতে পারবেন আগ্রহীরা। আরও বিস্তারিত তথ্য এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম সম্পর্কে জানতে ভিজিট করুন টেকনো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল।

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর