যে ৩টি আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ এএম

জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না আইফোনের ৩টি পুরাতন মডেলে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের তরফ থেকে এমনটিই জানানো হয়েছে। এর অর্থ হচ্ছে আইফোনের এই মডেলগুলো যারা ব্যবহার করেন তাঁদেরকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে নতুন ফোন ব্যবহার করতে হবে।

আইফোন ৫এস, আইফোন ৬ ও আইফোন ৬এস- এই তিনটি মডেলের আইফোনে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হতে চলেছে আগামি বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ মে থেকে। 

উল্লেখ্য, আইফোন ৫এস বাজারে আসে ২০১৩ সালে এবং আইফোন ৬ ও ৬এস উন্মোচিত হয় তার পরের বছর ২০১৪ সালে। অর্থাৎ, আইফোনের এই তিনটি মডেলের অপারেটিং সফটওয়্যার আপডেট করা সম্ভব না, যেটা ছাড়া আগামী বছরের মে মাস থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। 

এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এখনও কি কেউ আইফোনের এত পুরাতন তিনটি মডেল ব্যবহার করছেন। হয়তো অনেকেই করছেন না, কিন্তু কেউ করছেন না এমনটা বলার সুযোগ বোধহয় নেই। বিশেষ করে অ্যাপল আইফোনের ইতিহাসে সবচেয়ে সফল মডেলগুলোর একটি হচ্ছে আইফোন ৬, যেটা বিশ্বজুড়ে ২২০ মিলিয়ন বা ২২ কোটি ইউনিট বিক্রি হয়েছে। 

হোয়াটসঅ্যাপ আপডেট সম্পর্কে যে নির্দেশনা এল
সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আইফোনের যে সকল ব্যবহারকারীরা এখনও আইওএস অপারেটিং সিস্টেমের পুরাতন সংস্করণ ব্যবহার করছেন তাদেরকে হোয়াটসঅ্যাপ ব্যবহার অব্যাহত রাখতে হলে অবশ্যই ডিভাইস পরিবর্তন করতে হবে।

হোয়াটসঅ্যাপ বর্তমানে আইওএস ১২ ও এর পরবর্তী ভার্সনগুলো সাপোর্ট করে থাকে। কিন্তু সামনেই অ্যাপটির নতুন যে আপডেট আসতে চলেছে সেখানে শুধু আইওএস ১৫.১ ও এর পরবর্তী ভার্সনগুলোই সাপোর্ট করবে হোয়াটসঅ্যাপ। এর পূর্ববর্তী কোনো ভার্সন সাপোর্ট করবে না হোয়াটসঅ্যাপ। অর্থাৎ হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের পর আইফোনে এই অ্যাপটি ব্যবহার করতে হলে অবশ্যই ডিভাইসে আইওএস ১৫.১ বা তার পরবর্তী কোনো একটি ভার্সন ব্যবহার করতে হবে।

হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিলে ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে- এই ভাবনা থেকেই আইফোন ব্যবহারকারীদেরকে ৫ মাসের সময় দিচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এই সময়ের মধ্যে পুরাতন আইফোন ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মেসেজগুলোর ব্যাক-আপ নিয়ে নতুন কোনো ডিভাইসে চলে যেতে পারে।

উল্লেখ্য, আইওএস ১৫.১ ব্যবহার করা যায় আইফোন ৭ সিরিজের ফোনে। এর আগের কোনো আইফোনে ১৫.১ ব্যবহারের সুযোগ নেই। ফলে আইফোন ৭ সিরিজের আগের কোনো আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ শেষ হতে চলেছে আগামী বছর ৫ মে থেকে। 

তথ্যসূত্র: ফোর্বস, ইন্ডিয়ান এক্সপ্রেস, ওয়াবেতা ইনফো,

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর