সূর্যের বায়ুমণ্ডলে বিশালাকৃতির এই গর্ত আসলে কী?

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

সূর্যের বায়ুমণ্ডলে ৫ লাখ কিলোমিটার প্রশস্ত একটি গর্তের দেখা মিলেছে। আকৃতিতে গর্তটি প্রজাপতির মতো দেখতে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সূর্যের বায়ুমণ্ডলে এমনই একটি চিত্র ধরা পড়েছে নাসা’র ‘সোলার ডায়নামিক্স অবজারভেটরি’ মিশনের অধীনে।  

বৃহস্পতিবার ধারণ করা এই ছবিতে আরও দেখা যায়, গর্তটি থেকে নির্গত সৌর বায়ু উচ্চ গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। গর্তটির বিশাল আকৃতি এবং মহাকাশের আবহাওয়ার ওপর এর সম্ভাব্য প্রভাব- এই দুইয়ে মিলে ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ।

সূর্যের বায়ুমণ্ডলে ‘করোনাল হোল’ কী?
সূর্যের বাইরের স্তরে উন্মুক্ত এই গর্তটি ‘করোনাল হোল’ নামে পরিচিত। এই অঞ্চলে সূর্যের চৌম্বক ক্ষেত্র খুলে যায় বলে সৌর বায়ু মহাকাশে বেরিয়ে আসে। টেলিস্কোপে ধারণ করা ছবিতে করোনাল হোলগুলোকে অন্ধকার দেখায়, কারণ এই জায়গাগুলোতে সাধারণত যে উত্তপ্ত প্লাজমা দেখা যায় তা এখানে নেই।

প্রজাপতির মতো দেখতে এই ফাঁকা অংশটি প্রায় ৫ লাখ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। বিশাল এই আকৃতিই গর্তটিকে অন্যান্য সৌর ঘটনা থেকে আলাদা করেছে, অনন্য করে তুলেছে মহাকাশপ্রেমী ও মহাকাশ বিজ্ঞানীদের কাছে।

পৃথিবীর ওপর ‘করোনাল হোল’ বা গর্তের সম্ভাব্য প্রভাব
করোনাল হোল বা গর্ত থেকে নির্গত গ্যাসীয় পদার্থ মহাকাশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পৃথিবীতে পৌঁছানোর পর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সংস্পর্শে এসে মিথস্ক্রিয়া ঘটাতে পারে।

এক্ষেত্রে বিজ্ঞানীদের পূর্বাভাস বলছে, সৌর বায়ুর এই ধারাটি আগামী ১৪ সেপ্টেম্বর নাগাদ পৃথিবীতে পৌঁছাবে। ধারাটি পৃথিবীতে আঘাত করলে তৈরি হতে পারে ভূ-চৌম্বকীয় (জিওম্যাগনেটিক) ঝড়, যা জি১ (সামান্য) থেকে জি২ (মাঝারি) মাপের হয়ে থাকে। ভূ-চৌম্বকীয় এই ঝড় পৃথিবীর স্যাটেলাইট অপারেশন ও প্রযুক্তিগত ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। সৌর বায়ুর আগমনে ভূ-চৌম্বকীয় ঝড়ের সম্ভাবনা আরও বেড়ে যায় ‘রাসেল-ম্যাকফেরন প্রভাব’-এর কারণে। 

কী এই ‘রাসেল-ম্যাকফেরন প্রভাব’? বিষুবের (ইকুইনক্স) আশেপাশের কাছাকাছি সপ্তাহগুলোতে যখন সূর্যের এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যে সংযোগ বৃদ্ধি পায়, তখন একে রাসেল-ম্যাকফেরন প্রভাব বলে। এর ফলে, বছরের এই সময়ে সৌর বায়ুর ধারা যখন পৃথিবীতে পৌঁছায়, তখন চৌম্বকীয় গোলযোগের সম্ভাবনাও বেড়ে যায়।

উল্লেখ্য, জ্যোতির্বিজ্ঞানে বিষুব বা ইকুইনক্স হচ্ছে এমন একটি সময় যখন পৃথিবীর নিরক্ষরেখা (ইকুয়েটর) সরাসরি সূর্যের কেন্দ্র বরাবর অবস্থান করে। এর ফলে পৃথিবীর প্রায় সব অঞ্চলে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়ে থাকে।

‘করোনাল হোল’ চিহ্নিত করার গুরুত্ব
সোলার ডায়নামিক্স অবজারভেটরি মিশনের অধীনে ‘করোনাল হোল’ সম্পর্কিত তথ্য নথিভুক্ত করার বিষয়টি বৈজ্ঞানিক গবেষণার জন্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সৌর বায়ুর ধারা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক রেফারেন্স হিসেবে কাজ করবে সূর্যের বায়ুমণ্ডলের এই ছবিগুলো, যেখানে ধরা পড়েছে করোনাল হোল।

উল্লেখ্য, ২০১০ সালে শুরু হওয়া নাসা’র সোলার ডায়নামিক্স অবজারভেটরি মিশনের উদ্দেশ্য হচ্ছে, সূর্যের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ ও অধ্যয়নের মাধ্যমে পৃথিবী ও পৃথিবীর কাছাকাছি স্থানের ওপর সূর্যের প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা।

করোনাল হোল এবং এর প্রভাবে সৃষ্ট সৌর বায়ু প্রমাণ করে যে, সূর্যের বায়ুমণ্ডল অত্যন্ত গতিশীল এবং এই গতিশীলতা পৃথিবীর মহাকাশীয় পরিবেশের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম। সূর্য এবং সূর্যের বায়ুমণ্ডলের এই ঘটনাগুলো বিজ্ঞানীরা নিরন্তর পর্যবেক্ষণ করে চলেছেন।

তথ্যসূত্র: নাসা, সায়েন্স এলার্ট, ইন্ডিয়া টুডে

আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এক অভূতপূর্ব ও ভীতিকর পরিস্থিতির কথা জানিয়েছে। ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং মেটার মতো জায়ান্টরা জানিয়েছে, তাদের পরীক্ষামূলক এআই মডেলগুলো...
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর