পুরোপুরি লুকিয়ে রাখা যাবে হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাট

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম

আরও একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে থাকা সমস্ত লক্ড চ্যাট লুকিয়ে রাখতে পারবেন। আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডে লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচারের কার্যকারিতা পরীক্ষা শুরু হয়েছে। 

গ্যাজেটস ৩৬০ জানায়, নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারী একটি গোপন কোড তৈরি করতে পারবেন। এই সিক্রেট কোডের সাহায্যেই হোয়াটসঅ্যাপ ইনবক্সের মূল চ্যাট লিস্ট থেকে নির্দিষ্ট কিছু চ্যাট লুকিয়ে ফেলা যাবে। ফলে যতক্ষণ পর্যন্ত না আপনি ওই সিক্রেট কোড দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাট কেউ দেখতে পাবেন না। 

কবে চালু হবে
বর্তমানে হোয়াটসঅ্যাপে মূল চ্যাট লিস্টের নিচের দিকে স্ক্রল করে নামলে আপনার লুকিয়ে রাখা চ্যাট লিস্ট দেখা যায়। কিন্তু নতুন ফিচার চালু হয়ে গেলে তা আর দেখা যাবে না। হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাটের জন্য এই সিক্রেট কোড ফিচার কবে চালু হবে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়ায় অনুমান করা যায়, এই ফিচার সমস্ত ব্যাবহারকারীর জন্য চালু হতে খুব বেশি দেরি নেই। 

হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৩.২০ ভার্সান আপডেট করলে মেসেজিং অ্যাপের মধ্যে হিডেন চ্যাটের জন্য একটি সিক্রেট কোড ফিচার দেখতে পাবেন। একবার সিক্রেট কোড দিয়ে লকড চ্যাট হাইড করে নিলে আর তা অ্যাপের মধ্যে কোথাও দেখা যাবে না। বরং সিক্রেট কোড লিখে আপনাকে হিডেন লকড চ্যাট খুলতে হবে। 

সিক্রেট কোড সেট করবেন যেভাবে
প্রথমে লকড চ্যাটের লিস্ট খুলতে হবে। এরপর ওপরে ডানদিকে থাকা থ্রি ডটে ক্লিক করতে হবে। এবার চ্যাট লক সেটিংসের হাইড লকড চ্যাটে ঢুকে সেট করতে হবে সিক্রেট কোড। সহজে মনে রাখা যায় এমন কোড দিন। কারণ কোনোভাবে ভুলে গেলে এবং নতুন কোড সেট করলে আগের সমস্ত লকড চ্যাট ডিলিট হয়ে যাবে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর