রুদ্ধদ্বার বৈঠক, ফেসবুক–ইউটিউবকে সতর্কতা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম

আগামী বছর জাতীয় নির্বাচন। এর আগে চলতি বছরই ফেসবুক–ইউটিউবকে সতর্ক করে দিল ভারত সরকার। গতকাল শুক্রবার ফেসবুক–ইউটিউবের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

দুটি সূত্রের বরাতে রয়টার্স বলছে, ভুয়া তথ্য ছড়ালে আইন অনুযায়ী কী শাস্তি হতে পারে, তা ইউজারদের নিয়মিত জানাতে এসব সামাজিক মাধ্যমকে বলেছে ভারত সরকার।

রুদ্ধদ্বার বৈঠকে ভারত সরকারের প্রতিনিধিদের নেতৃত্ব দেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর। এ সময় তিনি বলেন, শিশু ও অন্যান্য ব্যক্তিদের জন্য সামাজিক মাধ্যমে যে নিয়ম সরকার করেছে, তা এখনো অনেক প্রতিষ্ঠান মানছে না।

এমন এক সময়ে এই বৈঠক হলো, যখন ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব কনটেন্টে ভুল তথ্য ছড়াচ্ছে বলে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী দাবি করেছেন।

তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর বলেন, এ নিয়ে ইউজারদের বারবার সতর্ক করা উচিত। আর সেই কাজটা সামাজিক এসব মাধ্যমকেই করতে হবে। সময়ে সময়ে মনে করিয়ে দেবে। তা না করলে এ ব্যাপারে সরকারি পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর ও ফেসবুক–ইউটিউবের হর্তাকর্তারা। তবে বেশ কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমের বিভিন্ন কনটেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে মোদি সরকার।

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হঠাৎ সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মেটা।
আমরা ইন্টারনেটে যা দেখি, তার কতটা আসলে সত্যি? একটি খবর মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক আর শেয়ার পাচ্ছে মানেই কি তা ধ্রুব সত্য? না। বর্তমান ডিজিটাল যুগে সত্যের চেয়ে মিথ্যার গতি বেশি। আপনি হয়তো...
সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে ‘জাতীয় তথ্য বাতায়ন’-এর দ্বিতীয় সংস্করণ বা ফ্রেমওয়ার্ক ২.০ চালু করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর