এক্সে অ্যাডাল্ট কনটেন্ট শেয়ারের অনুমোদন ইলন মাস্কের

আপডেট : ০৭ জুন ২০২৪, ১১:৪৮ এএম

এখন থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অ্যাডাল্ট কনটেন্ট দেখা যাবে। সম্প্রতি পর্নোগ্রাফিক বা অ্যাডাল্ট কনটেন্ট শেয়ারের এই অনুমোদন দেন এক্সের প্রধান ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি অধিগ্রহণের পর থেকেই এর বিধিনিষেধে অনেক পরিবর্তন আসে। লোগো থেকে ফিচারে নানা পরিবর্তন আনা হয়। সবশেষ অ্যাডাল্ট কনটেন্ট শেয়ারের নিষেধাজ্ঞাও তুলে দিল এক্স।

গত ৩ জুন থেকে এক্সে আনা হয়েছে নতুন নীতি। এই নীতিতে জানান হয়েছে, অ্যাডাল্ট কনটেন্ট এবং পর্নোগ্রাফিক ভিডিও পোস্ট করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবেনা।   

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট এক্সে আগেও দেখা যেত। কিন্তু তা ছিল কেবল সাবস্ক্রিপশনের ভিত্তিতে। এর জন্য ব্যবহারকারীদের অর্থ দিতে হতো। কিন্তু নতুন নিয়মে সাবস্ক্রিপশন ছাড়াই অ্যাডাল্ট কনটেন্ট পোস্ট ও দেখা যাবে।

এক্সে অ্যাডাল্ট কনটেন্ট দেখতে ব্যবহারকারীদের অ্যাপের মিডিয়া সেটিংসে গিয়ে অপশনটি সক্রিয় করতে হবে। সেই সময় বয়স যাচাই করা হবে। ১৮ বছরের কম বয়সী কিংবা যারা এক্সে নিজেদের বয়স সংক্রান্ত তথ্য দেননি তাঁরা কেউ এই ধরনের কনটেন্ট দেখতে পারবেন না।

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ সোমবার পার্লামেন্টে এ সম্পর্কিত একটি বিল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই’র যুগে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, তার কতটুকু সত্য আর কতটুকু ভুয়া, তা শনাক্ত করতে নিয়মিতই হিমশিম খেতে হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম আর...
একবার ভেবে দেখুন তো, আপনি একটা বিশাল ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন। চারপাশে হাজার হাজার মানুষের বিক্ষোভ, উত্তাল পরিস্থিতি। হঠাৎ খেয়াল করলেন, ফোনে কোনো ইন্টারনেট কাজ করছে না। ৪জি, ৫জি সব গায়েব। এমনকি...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর