ভিডিও কনফারেন্সিং টুল নিয়ে আসছে ইলন মাস্কের এক্স

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১০:৫৯ পিএম

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ এবার ভিডিও কনফারেন্সিং টুল নিয়ে আসতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে এক্স-এর এক কর্মী ক্রিস পার্ক। সম্প্রতি টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো একটি পরীক্ষামূলক কনফারেন্স অনুষ্ঠিত হয়- যেখানে এক্স ও ডেভেলপারস টিমের সদস্যদের কাছ থেকে প্রাথমিকভাবে বেশ ভালো ফিডব্যাক পাওয়া গেছে বলেই জানিয়েছে পার্ক।

নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে পার্ক জানিয়েছে, তাঁদের টুলটি ইতোমধ্যেই জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম ও অ্যামাজন চাইমের মতো প্রতিষ্ঠিত ভিডিও কনফারেন্সিং টুলগুলোর এক শক্তিশালী বিকল্প হয়ে উঠেছে। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এই টুলটির উন্নয়নে নিজেদের কাজ অব্যাহত রাখবে বলেও জানা গেছে। 

এক্সের তরফ থেকে ভিডিও কনফারেন্সিং টুলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ক্রিস পার্কের পোস্টে ইলন মাস্কের ‘ফায়ার ইমোজি’ রিঅ্যাকশন দেয়া আনুষ্ঠানিক সম্মতির ইঙ্গিতই প্রদান করে। মাস্কের ইতিবাচক এই রিঅ্যাকশন আরও বেশি অর্থবহ হয়ে উঠে কেননা তাঁর প্রতিষ্ঠান গণমাধ্যমের কোন প্রশ্নের জবাব দেয়া থেকে বিরত থাকে। 

উল্লেখ্য, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এক্স (পূর্বের টুইটার) এর মালিকানা কিনে নেয় ২০২২ সালে। এরপর থেকে মাইক্রোব্লগিং-এর এই জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে নাম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন প্রযুক্তি বিশ্বের শীর্ষস্থানীয় এই উদ্যোক্তা। 

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ  

ব্যস্ত জীবনে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কাজেরও গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা পেশাজীবীদের অনেক কাজই নির্ভর করে ফোন সচল থাকার ওপর। তাই দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেওয়ার...
প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘স্টার্ট করো’ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং সংশ্লিষ্ট খাতের দেশ-বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে এআইফোরবিটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন এআই কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি চীনের সাংহাইয়ে...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর