এক্স প্ল্যাটফর্মের সাবসক্রিপশনের দাম বাড়ল

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ এএম

ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর (পূর্বের টুইটার) প্রিমিয়াম-প্লাস সাবসক্রিপশনের দাম বৃদ্ধি পেয়েছে। গত ২১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন সাবসক্রিপশন প্ল্যান অনুযায়ী এক্সের প্রিমিয়াম-প্লাস সাবসক্রাইবার হতে গেলে এখন থেকে প্রতি মাসে খরচ করতে হবে ২২ ডলার, যেটা আগে ছিল ১৬ ডলার। তবে বেসিক ও প্রিমিয়াম সাবসক্রিপশন প্ল্যানের দাম আগের মতোই যথাক্রমে ৩ ডলার ও ৮ ডলার। সম্প্রতি এক ব্লগ পোস্ট দাম বৃদ্ধির বিষয়ে বিস্তারিত জানা গেছে। 

উল্লেখ্য, প্রিমিয়াম-প্লাস হচ্ছে এক্সের সাবসক্রিপশনের মডেলের সর্বোচ্চ স্তর। প্রিমিয়াম-প্লাস ব্যবহারকারীরা স্বাভাবিকভাবেই অতিরিক্ত বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন। গ্রোক এআই চ্যাটবট ও কী-ওয়ার্ড অ্যানালিটিক্স টুল রাডার-এর মতো উন্নত সব ফিচার অ্যাক্সেস করতে পারেন তারা। র‍্যাংকিংয়েও প্রাধান্য দেওয়া হয় প্রিমিয়াম-প্লাস ব্যবহারকারীদের এবং কোনো প্রকার বিজ্ঞাপন ছাড়াই এক্স ব্যবহারের সুযোগ পান তারা। এছাড়া তাদের পোস্টের রিচ-ও অন্যদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে।

প্রিমিয়াম-প্লাস সাবসক্রিপশনের মূল্যবৃদ্ধি বর্তমান ও নতুন উভয় ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য। আমেরিকার পাশাপাশি বিশ্বের আরও কয়েকটি দেশের স্থানীয় মুদ্রায়ও বৃদ্ধি করা হয়েছে প্রিমিয়াম-প্লাসের দাম। এই যেমন ভারতের বাজারে প্রিমিয়াম-প্লাসের দাম এখন ১৩০০ রুপি থেকে ১৭৫০ রুপি’তে উন্নীত করা হয়েছে। 

প্রিমিয়াম-প্লাস সাবসক্রিপশনের দাম বাড়ান হলো যে কারণে
মূলত এক্স প্ল্যাটফর্মের ক্রিয়েটরদের সাথে রেভিনিউ শেয়ার করার উদ্দেশ্যেই প্রিমিয়াম-প্লাস সাবসক্রিপশনের দাম বৃদ্ধি করা হয়েছে। গত অক্টোবরেই এক্স তাঁদের রেভিনিউ শেয়ারিং মডেলে পরিবর্তন নিয়ে আসে। এর ফলে সাবসক্রিপশন থেকে প্রাপ্ত আয় এখন সরাসরি অবদান রাখবে প্ল্যাটফর্মের ক্রিয়েটরদের অর্থ প্রদানের ক্ষেত্রে। রেভিনিউ শেয়ারিংয়ে আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে, ক্রিয়েটরদের সাথে রেভিনিউ শেয়ার করার ক্ষেত্রে এখন থেকে শুধু অ্যাড ভিউ নয় বরং প্রাধান্য দেওয়া হবে কনটেন্টের মান ও এনগেজমেন্টকেও। 

উল্লেখ্য, এক্স (পূর্বের টুইটার) কেনার পর থেকেই ইলন মাস্ক এই প্ল্যাটফর্মটিতে রেভিনিউ জেনারেট করার ক্ষেত্রে সাবসক্রিপশনের দিকেই বেশি ঝুঁকেছেন। তার আগে দীর্ঘদিন আয়ের ক্ষেত্রে বিজ্ঞাপনের উপর-ই বেশি নির্ভরশীল ছিল টুইটার।  

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর