এবার নিজের নাম পরিবর্তন করলেন ইলন মাস্ক!

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

নিত্যনতুন সব আইডিয়া ও অভিনব কাজের জন্য পরিচিত ইলন মাস্ক। এবার তিনি নিজের নাম-ই পাল্টে ফেললেন। এখন থেকে তিনি আর ইলন মাস্ক নন, এক্স প্ল্যাটফর্মে তাঁর নতুন নাম ‘কেকিয়াস ম্যাক্সিমাস’! শুধু তাই নয় প্রোফাইল পিকচারে নিজের ছবির পরিবর্তে তিনি ব্যবহার করেছেন জনপ্রিয় মিম ‘পেপে দ্য ফ্রগ’ এর একটি ছবি। আজ মাস্কের এক্স অ্যাকাউন্টের নাম ও প্রোফাইল পিকচারে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে।  

অবশ্য মাস্কের প্রোফাইল পিকচারে ‘পেপে দ্য ফ্রগ’ নামের ব্যাঙটিকে দেখা যাচ্ছে যোদ্ধার সাজে সজ্জিত এবং এর হাতে আছে ভিডিও গেমসের একটি জয়স্টিক!  

উল্লেখ্য, কোনো ডিজিটাল কনটেন্ট যেমন ছবি, ভিডিও বা লেখাকে (টেক্সট) হাস্যরসাত্মক বা ব্যাঙ্গাতকভাবে উপস্থাপন করে বিনোদনের উদ্দেশ্যে ইন্টারনেটে ছড়িয়ে দিলেই সেটা হয়ে উঠে ‘মিম’। সাধারণত ‘মিম’ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেই ‘ভাইরাল’ হয় বা ছড়িয়ে পড়ে। 

নেটিজেনদের মাঝে জনপ্রিয় বেশ কয়েকটি মিম-এর নামে বাজারে এখন ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এই ক্রিপ্টোকারেন্সিগুলোকে ‘মিমকয়েন’ নামে পরিচিত। তেমনই একটি জনপ্রিয় মিমকয়েন হচ্ছে ‘কেকিয়াস ম্যাক্সিমাস’। 

ইলন মাস্ক তাঁর এক্স প্রোফাইলের নাম পরিবর্তন করে ‘কেকিয়াস ম্যাক্সিমাস’ এবং ছবিতে ‘পেপে দ্য ফ্রগ’ ব্যবহার করার পর কয়েক ঘন্টার মধ্যেই ‘কেকিয়াস ম্যাক্সিমাস’ মিমকয়েনটির দাম ৫০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটপ্লেস কয়েনগেকো।

তবে হঠাৎ করে তাঁর এক্স অ্যাকাউন্টের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তনের কারণ সম্পর্কে ইলন মাস্ক এখন পর্যন্ত কিছুই জানাননি। তবে ক্রিপ্টোকারেন্সির বাজারে অনেকেই ধারণা করছেন, ‘কেকিয়াস ম্যাক্সিমাস’ মিমকয়েনটির সাথে মাস্কের কোনো না কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারে।

ক্রিপ্টোকারেন্সির পক্ষে ইলন মাস্কের জোরালো অবস্থান অবশ্য নতুন কিছু নয়। এ বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনেও ক্রিপ্টোর পক্ষে অবস্থান নিয়েছেন তিনি এবং ক্রিপ্টো নিয়ে বিভিন্ন আশাবাদও ব্যক্ত করেছেন। 

উল্লেখ্য, বছর দু’য়েক আগে ইলন মাস্ক তৎকালীন সোশ্যাল মিডিয়া টুইটারে (বর্তমানের এক্স) অনেকগুলো পোস্ট করে ডোগকয়েন নামের একটি মিমকয়েনকে ক্রিপ্টোকারেন্সি’র বাজারে বেশ জনপ্রিয় করে তোলেন। তাই নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে, কেকিয়াস ম্যাক্সিমাস এর জন্যেও কি ইলন মাস্ক ঠিক তাই করতে যাচ্ছেন যেটা ডোগকয়েনের জন্য করেছেন।

তথ্যসূত্র: এক্স, ইন্ডিয়া টুডে, লাস্টলি

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর