ইউটিউবের নতুন যে ফিচারটি এড়াতে চাইবেন অনেকেই

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:০১ এএম

ইনস্টাগ্রাম রিলস বা টিকটকের মতোই ইউটিউবের আছে ‘ইউটিউব শর্টস’ ভিডিও ফরম্যাট। স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিও ফরম্যাটে শেয়ার করা ভিডিওগুলো সাধারণত ভার্টিক্যালি বা উলম্বভাবে উপভোগ করা হয়। কিন্তু এবারে ইউটিউব শর্টসে যুক্ত হয়েছে নতুন একটি ফিচার, যার কল্যাণে শর্টস ভিডিওগুলোকে চাইলে হরাইজন্ট্যালি বা অনুভূমিকভাবেও উপভোগ করা যাবে। 

তবে ইউটিউবের নতুন এই ঐচ্ছিক ফিচারটি অনেকেই হয়তো এড়াতে চাইবেন। প্রযুক্তিবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটি-তে প্রকাশিত গতকালের (৪ জুলাই) এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। 

ইউটিউব শর্টস ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে ফোনে পোর্টেট মোডে উপস্থাপন করা হয়- যেখানে পুরো স্ক্রিন জুড়ে থাকে ভিডিও। এর ইউজার ইন্টারফেস (ইউআই) এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে ব্যবহারকারীরা ‘সোয়াইপ আপ’ করে যত বেশি সম্ভব শর্টস ভিডিও উপভোগ করেন। অর্থাৎ, শর্টস ফরম্যাটের ভিডিওগুলো ল্যান্ডসক্যাপ মোডে দেখার জন্য তৈরি করা হয়নি।

কিন্তু গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এবারে নতুন এক ফিচার যুক্ত করেছে ইউটিউব শর্টসে। নতুন এই ফিচারে দর্শকরা এবার থেকে শর্টস ভিডিও ল্যান্ডস্কেপ মোডেও দেখার সুযোগ পাবেন। ইউটিউবের মোবাইল অ্যাপে যুক্ত হওয়া এই ফিচারটি হচ্ছে ‘রোটেট শর্টস’। 

ল্যান্ডস্কেপ মোডে শর্টস ভিডিও উপভোগের এই অপশনটিকে ইউটিউব একটি অ্যাকসেসিবিলিটি ফিচার হিসেবেই নিয়ে এসেছে। নতুন এই ফিচারটি ইতোমধ্যেই ব্যবহারকারীদের অ্যাকাউন্টে পৌঁছাতেও শুরু করেছে। যাদের অ্যাকাউন্টে ফিচারটি এরই মধ্যে চলে এসেছে তাঁরা এটি ইউটিউবের সেটিংস থেকে অ্যাকসেসিবিলিটি অপশনে দেখতে পাবেন।

তবে এই ফিচারটি নিয়ে এরই মধ্যে বেশ কিছু সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে ল্যান্ডস্কেপ মোডে স্ক্রিনের দু’পাশে প্রায় ৭০ শতাংশ জায়গা খালি পড়ে থাকে, যেটি চোখের জন্য সুখদায়ক না-ও হতে পারে বলে উল্লেখ করা হয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি’র প্রতিবেদনে।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর