এআই’র কারণে ফেসবুক, ইনস্টাগ্রামে বেশি সময় কাটাচ্ছেন ব্যবহারকারীরা: জাকারবার্গ

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০১:২০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কারণে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা আগের চেয়ে বেশি সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন প্ল্যাটফর্ম দুটির মালিক প্রতিষ্ঠান মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন সময়ের) আর্থিক প্রতিবেদন প্রকাশকালে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

অনলাইনে এআই জেনারেটেড কনটেন্টের মান নিয়ে নানা জনের নানা অভিমত থাকলেও ফেসবুক, ইনস্টাগ্রামে ব্যবহৃত এআই সিস্টেম ব্যবহারকারীদেরকে তাঁদের পছন্দের কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করছে। এক্ষেত্রে উত্তরোত্তর উন্নতিও করছে এআই। এমনটাই মত মেটা ও তাঁদের সিইও জাকারবার্গের।

বিনিয়োগকারীদেরকে জাকারবার্গ বলেন, ‘মানুষের কাছে আকর্ষণীয় ও দরকারি কনটেন্ট তুলে ধরার আমাদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এআই প্রযুক্তির কল্যাণে।’ 

তিনি আরও বলেন যে, ‘আমাদের রিকমেনডেশন সিস্টেমের উন্নতির ফলে এর মান এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এই (দ্বিতীয়) প্রান্তিকে ব্যবহারকারীরা ফেসবুকে ৫ শতাংশ এবং ইনস্টাগ্রামে ৬ শতাংশ বেশি সময় কাটিয়েছেন।’ 

সার্বিকভাবে মেটা জানাচ্ছে, জুন মাসজুড়ে প্রতিদিন মেটা’র মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোর কোনো একটি ব্যবহার করেছেন এমন ব্যবহারকারীর সংখ্যা ৩ দশমিক ৪ বিলিয়নেরও বেশি। মেটার প্ল্যাটফর্মগুলোর মধ্যে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর সংখ্যাটা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। এই সাফল্যের শক্তিতেই মেটা’র অ্যাপগুলোর সমন্বিত আয় ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার।

মেটা আরও জানিয়েছে যে, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছর একই সময়ে তাঁদের ভিডিও কনটেন্টে ব্যবহারকারীরা ২০ শতাংশ বেশি সময় কাটিয়েছেন। মেটা’র র‍্যাংকিং সিস্টেম অপটিমাইজেশন এবং ইনস্টাগ্রামে মৌলিক কনটেন্ট আরও বেশি করে প্রচারের কারণেই এই সাফল্য এসেছে বলে জানা গেছে।

লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করার কারণে মেটা’র আরেক প্ল্যাটফর্ম থ্রেডসেও ব্যবহারকারীরা বেশি সময় কাটিয়েছেন বলে মেটার তরফ থেকে জানানো হয়েছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর