ঢাকা টেস্ট: মিরাজের ফাইফারে তৃতীয় দিনটা বাংলাদেশের

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:০২ পিএম

ঢাকা টেস্টের তৃতীয় দিনে দাপট দেখাল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। মেহেদী হাসান মিরাজের ৫ উইকেটে দিন শেষে ৩৪ রানের লিড পেয়েছে টাইগাররা।

১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। অভিষেক টেস্টেই সেঞ্চুরি তুলে নেন ওপেনার আজান আওয়াইজ। দ্বিতীয় উইকেটেও শতরানের জুটি গড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত ১০৩ রানে আজানকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন তাসকিন আহমেদ।

এরপরই ছন্দ হারায় সফরকারীরা। শান মাসুদ ৯ ও সাউদ শাকিল ফেরেন শূন্য রানে। ৬০ রান করা ফজলকে শিকার বানান মিরাজ। এরপর সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে আসে ১১৯ রান। রিজওয়ানকে ৫৯ রানে আউট করেন তাইজুল ইসলাম।

বৃষ্টির বাধায় ২ ঘণ্টা খেলা বন্ধ ছিল। খেলা পুনরায় শুরু হতেই আঘাত হানেন নাহিদ রানা। সালমান আগা ফেরেন ৫৮ রান করে।

তবে বল হাতে মূল আলো কাড়েন মিরাজ। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৪তম ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেন এই অফস্পিনার। শেষ পর্যন্ত ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দিনের শেষভাগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।

৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর