চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে সতর্ক মেসিরা 

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। গ্রুপ পর্বে চমক দেখানো আফ্রিকান দলটিকে নিয়ে সর্তক বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ডিফেন্সিভ খেলে প্রথম জয়ের খোঁজে কেপ ভার্দে। ফ্লোরিডায় শনিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়।

যে কোনো টুর্নামেন্টের নকআউটে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিতে হারের পর কোন দল আর আটকাতে পারেনি আলবিসেলেস্তেদের। না আটকানো গেছে মেসিকে। চমক দেখানো কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোল নিশ্চিতের লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নদের।

দুর্দান্ত ছন্দে মেসি। গ্রুপ পর্বে তিন ম্যাচে ছয় গোল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাজিক দেখাবেন এলএমটেন, সে প্রত্যাশায় আর্জেন্টাইন ভক্তরা। আক্রমণে লা পুলগার সঙ্গী লাওতারো আর আলমাদা। বলদি হিসেবে নামতে পারেন আলভারেজ।

মিডফিল্ডে দে পল, এঞ্জো, ম্যাক অ্যালিস্টার সামর্থ্যের সেরাটা দিতে মুখিয়ে। কেপ ভার্দের ডিফেন্স ভাঙতে মেসির সঙ্গে তাদের কেমিস্ট্রি বড় ভূমিকা রাখবে। ডিফেন্ডার রোমেরো ফিরতে পারেন শুরুর একাদশে।

আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘কেপ ভার্দের নকআউটে ওঠা কোনো অঘটন নয়। সামর্থ্যের প্রমাণ দিয়েই তারা এখানে। তাই ওদের হালকাভাবে নেওয়ার ভুল করতে চাই না। দারুণ ডিফেন্ডিং করে ওরা। আমরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলব।’

গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়েকে রুখে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা কেপ ভার্দের হুংকার। মেসিকে ভয় করছে না আফ্রিকান দলটি। রাতারাতি তারকা বনে যাওয়া গোলকিপার ভোজেনিয়া, এলএমটেনকে রুখতে নাকি পুরোদস্তুর প্রস্তুত।

কেপ ভার্দের হেড কোচ বুবিস্তা বলেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়। আমরা আমাদের ব্র্যান্ডের ফুটবলটা খেলেই ইতিহাস গড়েছি। আর্জেন্টিনা অবশ্যই অনেক এগিয়ে। কিন্তু আমরা কাউকেই ভয় পাই না। নিজেদের খেলাটাই খেলার চেষ্টা করব।’

সামর্থ্যের বিচারে যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন আকাশী-নীলদের। কোচ হিসেবে স্কালোনির শততম ম্যাচ। জয় দিয়ে স্মরণীয় করে রাখার চ্যালেঞ্জ বিশ্ব চ্যাম্পিয়নদের।

আফ্রিকার দ্বীপদেশ কেপ ভার্দের এক ফুটবল একাডেমিতে কোচের নিবিড় তত্ত্বাবধানে চলছে ছোট ছোট ছেলেদের ফুটবল অনুশীলন। এখানেই তৈরি হচ্ছে কেপ ভার্দের আগামী দিনের ফুটবলাররা। সুদূর উত্তর আমেরিকায় বিশ্ব ফুটবলের...
টরেন্টোতে স্টেডিয়ামে যাওয়ার সময় আভেইরোর কাছে জানতে চাওয়া হয়, রোনালদো কি পর্তুগালের জার্সিতে ২০২৮ ইউরো খেলবেন? এমন প্রশ্নের জবাবে রোনালদোর বোন বলেন, ‘আমি যতদূর জানি, আপনারা বিদায় বলার প্রস্তুতি নিয়ে...
পেরিসিচ যখন ক্রস করেছিলেন, তখন অফসাইড পজিশনে ছিলেন না পাসালিচ। কিন্তু মাতানোভিচের মাথায় স্পর্শ হওয়ার সময় তিনি অফসাইডে চলে যান। যদি কোনো কারণে মাতানোভিচের মাথায় ওই সূক্ষ্ম স্পর্শ না হতো, তবে এটি গোল...
যোগ করা সময়ে রামোসের গোলে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল। নকআউট পর্বে ক্যারিয়ারে প্রথমবার গোল পেলেন রোনালদো।
শুক্রবার শুরু হয়েছে আলি খামেনির বিদায়ের আনুষ্ঠানিকতা। সাত দিনের কর্মসূচির শুরুতে, শেষ শ্রদ্ধার জন্য তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে রাখা হয়েছে তাঁর কফিন। জানাজা ও স্মরণসভায় যোগ দিতে...
আকাশি-সাদা রঙে রাঙানো তিনতলা বাড়ি। দেয়ালে বিশাল লিওনেল মেসির ম্যুরাল। উঠোনে পাহারা দিচ্ছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পূর্ণাঙ্গ ভাস্কর্য। এমনকি বাড়ির দেয়ালেও ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকার...
নভোএয়ারের ঢাকা–কক্সবাজার রুটের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে জটিলতা দেখা দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে। শুক্রবার রাতে উড্ডয়নের পনের মিনিট পরেই উড়োজাহাজটি...
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় সাবেক দুই স্বেচ্ছাসেবক দল নেতা ও দুই গৃহকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির রহস্য উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর