খেলা দেখায় নজরদারি বাড়াবে পুলিশ  

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর পাড়া-মহল্লা বা বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলো বিশেষ নজরদারি করবে থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলে ম্যাচ দেখা শেষে বের হওয়া আনন্দ মিছিলের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন্দ্র করে পয়লা জুলাই রাতে নবোদয় হাউজিং সোসাইটিতে সালিশ বসে। সেখানে ছুরির আঘাতে মারা যান স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার। 

হত্যার সাথে জড়িত সন্দেহে রিপনসহ চারজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তার নয়, তাৎক্ষণিক ক্ষোভ থেকেই ছুরিকাঘাতের ঘটনা। এমনটা জানিয়েছে পুলিশ। 

ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, ‘রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুন হওয়ার পেছনে রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তারের প্রমাণ পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘এখন থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাতে বড় স্ক্রিনে খেলা দেখার জায়গায় নজরদারি বাড়াবে পুলিশ।’ 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমানকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সাইবার আইন সময়োপযোগী এবং আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত পরামর্শ নিয়ে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে। তারা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দেন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে...
ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কিছু ভুলত্রুটি হয়েছে। আগামীতে সবকিছুর ঊর্ধে থেকে এই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চলছে। প্রকৃত অর্থেই সমাজের সুবিধাবঞ্চিত মায়েরা যাতে ফ্যামেলিকার্ডের আওতায় আসেন সে...
প্রায় দুই বছর পর ভারতের পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদন বেড়েছে। তবে সীমান্ত পরিস্থিতি, সাম্প্রতিক ঘটনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক বাংলাদেশি ভিসাপ্রত্যাশী। বিশ্লেষকেরা কূটনৈতিক উদ্যোগ...
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় সাবেক দুই স্বেচ্ছাসেবক দল নেতা ও দুই গৃহকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির রহস্য উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে...
আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। কিডনি সমস্যা নিয়ে যেনো আর ঢাকা যেতে না...
ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে আট দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার অবস্থান শনাক্তের পর ৭০ ঘণ্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়।...
নজরদারি নিশ্চিত হলে ভোজ্যতেলের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কথা সরকার ভাববে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে সিলেটের সদর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার...
লোডিং...

এলাকার খবর