আবাহনী মাঠের নিয়ন্ত্রণ পাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

ধানমন্ডিতে আবাহনী মাঠ নামে সুপরিচিত মাঠের মালিকানা হারিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ক্লাব একাধিক শর্ত ভাঙায়, ধানমন্ডির দুটি মাঠের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। 

সচিবালয়ে আজ দুপুরে মাঠ নিয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এখন থেকে আবাহনী মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি আবাহনী। দেশের ক্রীড়াঙ্গনের এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই ক্লাবটি। এবার সেই ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কারণ হিসেবে চুক্তির একাধিক শর্ত ভঙ্গের কথা বলা হয়েছে। এসবের মধ্যে রয়েছে মাঠের লিজ মানি সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হওয়া এবং অনুমতি ছাড়া অবৈধ স্থাপনা নির্মাণ। 

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, রাজনৈতিক প্রভাব ও শর্তভঙ্গের কারণে মাঠের মালিকানা হারাল আবাহনী ক্লাব। তিনি বলেন, '(আবাহনী) লিজ মানি দেয়নি। এছাড়া তাদের সাথে আমাদের যে চুক্তি ছিল যে, যেসব স্থাপত্য করার কথা, অবৈধ স্ট্রাকচার- যেটা আমাদের নলেজের বাইরে গিয়ে করেছে। সেই সব কারণে এটাকে বাতিল করা হয়েছে এবং বর্তমানে আমরা এটাকে (মাঠকে) ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দিচ্ছি।'  

আবাহনী মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, এখন থেকে সবার জন্যই উন্মুক্ত থাকবে এই মাঠ এবং প্রয়োজনে সব ডিসিপ্লিনের খেলাধুলাই হবে এখানে।

তিনি বলেন, 'আমরা এই মাঠগুলোকে যথার্থভাবে কীভাবে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের ধানমন্ডি মাঠে ইতোমধ্যেই কিছু অবকাঠামো আছে, আপনারা জানেন। সেখানে আমরা নতুন কিছু সংযোজন করতে চাই। সেটির ভেতর অন্যতম যেমন আমাদের ভবিষ্যতে আর্চারিতে অনেক ভালো করার সুযোগ রয়েছে, শুটিংয়ে ভালো করার সুযোগ রয়েছে। সেই অবকাঠামোগুলো আমরা তৈরি করতে চাই। 

প্রতিমন্ত্রী আমিনুল হক আরও জানান, আগের অবকাঠামো ঠিক রেখেই সুন্দরভাবে মাঠ পরিচালনার লক্ষ্য সরকারের। 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, '...এই স্ট্রাকচারটা আছে, সেটাকে রেখেই আমরা সামনের দিকে এগোবো। এবং এটাকে আমরা ভাঙ্গবো না; না ভেঙ্গে কীভাবে এটাকে আমরা কাজে লাগাতে পারি, সে বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে। এবং আমি আলাদা করে আবাহনী ক্লাবের অফিশিয়ালদের সাথে কথা বলেছি। ধানমন্ডি ক্লাবের যারা আছেন তাদের সাথে কথা হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথেও বিস্তারিত কথা হয়েছে।'  

শুধু আবাহনী মাঠ নয়, ধানমন্ডি ক্লাবের অধীনে থাকা মাঠও এখন থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্ববধানে থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত রেখেই পরিচালিত হবে এই দুই ক্লাব ও মাঠ।

এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
মায়ামির জার্সিতে এটি ছিল মেসির ১০০তম গোল। মেসির গোলের সেঞ্চুরির রাতে ক্রুজ আজুলকে হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জিতেছে মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর মায়ামির জার্সিতে এটি মেসির ৫ম শিরোপা।...
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর