ব্যাট যখন তুলি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৭ পিএম

লিটন দাস সম্পর্কে সবচেয়ে বহুল ব্যবহৃত বাক্যই সম্ভবত এটি – যেদিন তিনি খেলেন, তাঁর ব্যাটিং সেদিন চোখে লেগে থাকে। ঝামেলা হলো, লিটন দাস কোনদিন খেলবেন, তার নিশ্চয়তা কমই। ক্যারিয়ারের শুরুর দিকে তো ফর্ম হারিয়ে খুঁজতে খুঁজতে ‘লর্ড’ উপাধিই পেয়ে গিয়েছিলেন। কিন্তু সে সময়েও তাঁর ব্যাটে প্রতিশ্রুতি ছিল। প্রতিশ্রুতির পূর্ণতা পাওয়ার ইঙ্গিত ছিল গত এক-দেড় বছরে, কী দারুণ ধারাবাহিক ছিলেন লিটন! পুরস্কার হিসেবে আইপিএলেও খেলার সুযোগ এসেছিল।

কিন্তু আইপিএলে কিছুই করতে না পারা লিটন এরপর থেকে আবার নিজেকে হারিয়ে খুঁজছেন। মাঝে অধিনায়কত্বের ভারও একটু-আধটু এসেছিল তাঁর কাঁধে, কিন্তু ব্যাটে রান আসছিল না বলে সে চাপ থেকেও তাঁকে আবার মুক্তি দেয়া হয়েছে। রান না পাওয়ার চাপটা সরিয়ে কি বিশ্বকাপে আলো ছড়াতে পারবেন লিটন? তামিম ইকবাল না থাকায় এমনিতেই তাঁর রানে ফেরা বিশ্বকাপে বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

অধিনায়ক সাকিবের বিশ্বাস অবশ্য লিটনকে ঘিরে প্রেরণা জাগাতে পারে। সাকিবের পূর্বানুমান, লিটন হতে পারেন এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটসম্যান!

 

ভূমিকা: টপ অর্ডার ব্যাটসম্যান ও উইকেটকিপার

ম্যাচ: ৭৭      

ইনিংস: ৭৬

রান: ২২৫০

গড়: ৩২.৬০ 

স্ট্রাইক রেইট: ৮৭.৬১

সর্বোচ্চ: ১৭৬  

১০০/৫০: ৫/১০

 

বিশ্বকাপে পারফরম্যান্স

ম্যাচ: ৫

রান: ১৮৪

সর্বোচ্চ: ৯৪*

গড়: ৪৬.০০

স্ট্রাইক রেইট: ১১০.১৭

১০০/৫০: ০/১

শেন ওয়ার্নের জন্মদিনে তাঁর মেয়ে
স্বর্গে স্থায়ী ঠিকানা খুঁজে নেওয়া এক বাবার জন্মদিনে তাঁর মেয়ের শুভেচ্ছা। মেয়ের ব্রুকের নামটা অত পরিচিত না হলেও বিশ্ববিখ্যাত বাবাকে ক্রিকেটে এমন কেউ নেই যিনি চেনেন না - শেন ওয়ার্ন। বেঁচে থাকলে আজ...
আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার কদিন পর ২০২২ সালের মাঝের দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল। সেই যে আড়ালে গেলেন, গ্রাহাম থর্পের আর শিরোনামে ফেরা হয়নি।
ব্লাড ক্যানসারে ভুগছিলেন অনেকদিন ধরে। লন্ডনে তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল পরিবার। গত মাসেই ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক ও তাঁর সাবেক সতীর্থ কপিল দেব এবং সন্দীপ পাতিল ভারতের ক্রিকেট...
গতকাল তাঁর কাউন্টি ওরচেস্টারশায়ারের ‘সেকেন্ড ইলেভেনে’র হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচে খেলেছেন। তিনটা উইকেটও নিয়েছেন। অথচ আজ সেই জশ বেকারকে নিয়ে লিখতে হচ্ছে শোকগাথা! ২০ বছর বয়সেই অন্যলোকে পাড়ি...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর