নিজের চার বাদ দিয়ে শামসির উচ্ছ্বাস অন্য চার নিয়ে

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৫৪ এএম

বল হাতে চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দিয়েছেন। এর মধ্যে তিন উইকেট - পাকিস্তানের দুই ফিফটি পাওয়া ব্যাটসম্যান বাবর আজম ও সউদ শাকিল এবং টিকে গেলে ঝড় তুলতে সক্ষম ইফতিখার আহমেদের। কিন্তু তাবরেজ শামসির উচ্ছ্বাস আরেক চার নিয়ে - চেন্নাইয়ে কাল পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার জয়সূচক হয়ে থাকা যে চারটি মেরেছেন কেশব মহারাজ।

বোলিংয়ে চার উইকেটের জন্য ম্যাচসেরা শামসিই, কিন্তু দক্ষিণ আফ্রিকান এই বাঁহাতি রিস্ট স্পিনার কাল পুরস্কার মঞ্চে এসে বললেন মহারাজের চারের কথা - মহারাজ এ বছরে যত রানই করুন, এর চেয়ে দামি চার আর কোনোটি হবে না!      

চারটা যে এসেছে এক ভীষণ চাপের মুহূর্তে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে সময়ে যে অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান! শেষদিকে ৫৫ রানে মিলার-মার্করাম-ইয়ানসেনসহ ৫ উইকেট - বা আরও ছোট পরিসরে ভাবলে, ২৫ রানে ৪ উইকেট - হারিয়ে দক্ষিণ আফ্রিকা হারের শঙ্কায় পড়ে গিয়েছিল। ২৬০ রানে ৯ উইকেট হারানোর পর পরিস্থিতি দাঁড়ায় - দক্ষিণ আফ্রিকার ১০ রান দরকার, হাতে ১ উইকেট। ক্রিজে তখন একপ্রান্তে শামসি, অন্য প্রান্তে মহারাজ।

৪৬তম ওভারের তৃতীয় বলে হারিস রউফ নিজের বলে নিজেই দুর্দান্ত এক ক্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকার নবম ব্যাটসম্যান লুঙ্গি এনগিডিকে। এরপর শামসি আর মহারাজ মিলে পার করলেন হারিসের ওভারের বাকি তিন বল, এক ওয়াইডসহ সেখানে এল ৩ রান। এরপর কাটিয়ে দিলেন পাকিস্তানের হয়ে কাল দারুণ বোলিং করা ওয়াসিমের ওভার, সেখানেও এক ওয়াইডসহ পেলেন ৩ রান। ৪৮তম ওভারে আর কোনো পেসারের ওভার বাকি না থাকায় পাকিস্তান বল দিল স্পিনার নওয়াজকে, তাঁর প্রথম বলে শামসির সিঙ্গেলের পর দ্বিতীয় বলে চার মেরে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দেন মহারাজ। 

ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে এ নিয়েই উচ্ছ্বাস ঝরল শামসির। পুরস্কারমঞ্চে যখন গেছেন, তখনো প্যাড পরে আছেন। এ অবস্থায় বললেন, 'ভাবিনি আমাকে প্যাড পরে নামতে হবে, তবে ভালোই লাগছে। ও (মহারাজ) সম্ভবত ওর জীবনের সেরা চারটা মেরেছে আজ। অন্তত এই পুরো বছরে ওর সবচেয়ে দামি চার এটি। এখানে মূল ব্যাপারটা হচ্ছে স্নায়ুর উত্তেজনা ধরে রাখা। কারণ ওই মুহূর্তে একজন স্পিনার বোলিং করছে দেখলে আপনার ইচ্ছা করবে একটা বড় শট খেলে খেলা শেষ করে দিতে।'

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর