ক্যাচও ফেললেন, শুরুতে রানও পেলেন না

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম

কলকাতার পিচ কেমন আচরণ করে, ম্যাচের আগে সংশয় ছিল। ম্যাচ শুরুর পর দেখা গেল, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের চেয়ে তেমন ব্যতিক্রম নয় ইডেন গার্ডেনসের অবস্থা। পিচে মুভমেন্ট আছে, বল থেমে থেমে আসছে ঠিকই, কিন্তু একটু বুঝেশুনে খেললে লম্বা ইনিংস খেলা সম্ভব। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ড ৮৯ বলে ৬৮ রান করে সেটাই বুঝিয়েছেন অন্তত।

সে হিসেবে ওপেনার হিসেবে মাঠে নামা লিটন দাসের ইনিংস বড় করার যথেষ্ট সম্ভাবনা, সুযোগ ছিল। উল্টো লিটনের ১২ বলের সংগ্রামময় ইনিংসটা দেখে মনে হয়েছে, এমন পিচে রান তোলা কতই না কঠিন! ২৫ স্ট্রাইক রেটে রান করেছেন মেরেকেটে তিন। স্পিনার আরিয়ান দত্তের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ভয় ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের শিবিরে, তখন থেকেই বাংলাদেশের ড্রেসিংরুমে ঢুকেছে অঘটনের শঙ্কা। ম্যাচ শেষে যে শঙ্কা রূপ নিয়েছে বাস্তবে। পঞ্চম ওভারে স্পিনার আরিয়ান দত্তের দ্বিতীয় বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেছিলেন লিটন। বল তাঁর গ্লাভসে লেগে জমা পড়ে উইকেটকিপার স্কট এডওয়ার্ডসের গ্লাভসে। প্রশ্ন উঠতে পারে ম্যাচের ওই পর্যায়ে রিভার্স সুইপ করার যৌক্তিকতা নিয়ে।

অথচ স্কট এডওয়ার্ডসেরও ৮৯ বল পর্যন্ত টেকার কথা ছিল না। কেন টিকেছেন? মোস্তাফিজের বলে এই লিটনই সবার আগে ক্যাচ ফেলেছেন ডাচ অধিনায়কের। তিন বলের মধ্যে মুশফিকও একই কাজ করেছেন। পরে ওই এডওয়ার্ডসই ৬৯ রান যোগ করে নেদারল্যান্ডসকে লড়াকু স্কোর এনে দেন।

পরে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মুশফিকও। তবে ইনিংসের শুরুতেই ওভাবে স্পিনারের বলে আউট হয়ে নেদারল্যান্ডসকে ‘শিকার’-এর গন্ধ পাইয়ে দেওয়ার ব্যাখ্যা হয়তো লিটনের কাছেও নেই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর