পাকিস্তানকে হারানোয় রশিদকে ১০ কোটি রুপি দেননি জানাতে চার মাস পর ‘হাজির’ ভারতের শিল্পপতি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৫:৪২ পিএম

গুজবটার উৎপত্তি কোত্থেকে, কে জানে! উৎপত্তি যেখানেই হোক, গুজবটা যে ভালোই আলোড়ন তুলেছে, বোঝা গেল। না হয় সেই গুজবকে মিথ্যে প্রমাণ করতে চার মাস পর রতন টাটা’র মতো কিংবদন্তি শিল্পপতি ‘হাজির’ হবেন কেন!

খোলাসা করে বলা যাক। ছয়দিন আগে ক্রিকেট বিশ্বকাপে অঘটন ঘটেছে একটা। পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে আফগানিস্তান। ম্যাচ জেতার কারণে ভারতের টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান ও কিংবদন্তি শিল্পপতি রতন টাটা খুশি হয়ে আফগানিস্তানের তারকা রশিদ খানকে দশ কোটি রুপি দিয়েছেন, এমন খবর ঘুরছিল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। খবরটা যে একদম মিথ্যে, সেটা আজ সবাইকে জানিয়ে দিয়েছেন তিনি। আর এটা জানাতে চার মাস পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়েছেন তিনি।

রতন টাটা লিখেছেন, ‘কোনো ক্রিকেট খেলোয়াড়কে পুরস্কার দেওয়া বা জরিমানা করার জন্য আইসিসি বা অন্য কোনো ক্রিকেট সংশ্লিষ্ট কাউকে আমি কোনো ধরণের পরামর্শ দিইনি। ক্রিকেটের সঙ্গে আমার কোনো ধরণের সংশ্লিষ্টতা নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়ানো হয় যাচাই-বাছাই না করে তা-ই বিশ্বাস না করার জন্য আবেদন করেছেন তিনি, ‘অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপের ফরোয়ার্ড মেসেজ আর ভিডিওতে যা প্রচার করা হয় চোখ বন্ধ করে সেটাই বিশ্বাস করবেন না। যতক্ষণ না পর্যন্ত আমি আমার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের পোস্ট না দিচ্ছি।’

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর