তাওহীদ হৃদয় কী করতে চেয়েছিলেন আসলে?

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম

কাল বাংলাদেশি ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। তাওহীদ হৃদয় ক্রিজে নেমে সেই শাহিনের সামনেই পড়েছিলেন। প্রথমে লেংথ ডেলিভারিই দিয়েছিলেন শাহিন, সে বলটা মিড অনের দিকে হালকা করে ঠেকে দিয়ে এক রান নিয়ে শাহিনের হাত থেকে সে যাত্রায় ‘উদ্ধার’ হন তাওহীদ হৃদয়।

শাহিনের বলে চড়াও হতে পারবেন না দেখেই কি না, চড়াও হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আরেক বোলারের ওপর। স্পিনার উসামা মির। এমনিতেই লেগ স্পিনারদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানরা আজীবনই আনাড়ি, তবে উসামার প্রথম বল মোকাবিলা করার সময় হৃদয়ের শরীরী ভাষা বা শট নির্বাচন – কোনোটা দেখেই সেটা মনে হলো না। ইনিংসের ওই পর্যায়ে দ্রুত রান তোলার জন্য মেরেই খেলতে হবে – এমনটা ভেবে বাংলাদেশের সমর্থকেরা খুশিও হলেন।

কিন্তু মেরে ধরে খেলার জন্য বল বাছাই করার প্রক্রিয়াটাও তো গুরুত্বপূর্ণ, তাই না? যেকোনো বলেই তো মারা যায় না। আন্দাজে ব্যাট চালালে ছক্কা হওয়ার সম্ভাবনাও যেমন থাকে, তার থেকে ঢের বেশি থাকে আউট হওয়ার আশঙ্কা।

সেই আশঙ্কা বাস্তবে রূপ নিতে এক বলও লাগল না। আত্মবিশ্বাস ভালো, তবে অতি-আত্মবিশ্বাস অনেক সময় আত্মঘাতীও হয়ে যায়, সেটাও বোঝা গেল পরের বলে। পরের বলটার ‘মেরিট’ না বুঝেই চালিয়ে খেলতে গেলেন হৃদয়। টাইমিংয়ে গড়বড় হলো কিছুটা। ব্যস, এবার ক্যাচ গেল স্লিপে। ইফতিখার আহমেদের ধরতে কোনো সমস্যাই হয়নি।

বিশ্বকাপে এসেই নিজেকে হারিয়ে খুঁজছেন হৃদয়। ফর্ম হারিয়ে গত ম্যাচে একাদশ থেকে জায়গাও হারিয়েছিলেন। সে টোটকা খাটেনি দেখেই গতকাল আবারও একাদশে ফিরেছেন। ফিরেই বা লাভ হলো কোথায়!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর