দুই পায়ের ফাঁক দিয়ে বল পাঠিয়ে বোল্ড রুট

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

এবারের বিশ্বকাপের সেরা ইনিংস দেখা গেছে গতকাল। গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ২০১ রানের ইনিংসের পর এবারের বিশ্বকাপের সবচেয়ে হাস্যকর আউটও দেখা গেল। যে আউটের ধরণ দেখে ডাকা হচ্ছে নাটমেগ আউট বলে।

ফুটবলের বেশ পরিচিত শব্দ নাটমেগ। ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে বল পাঠিয়ে দেওয়াকেই বলে নাটমেগ। দক্ষিণ আমেরিকা-বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলাররা প্রতিপক্ষকে এভাবে অপদস্ত করতে পছন্দ করেন।

লিওনেল মেসি তো গোলকিপারকে নাটমেগ করে গোলও করছেন। বার্সেলোনার জার্সিতে বর্তমান রেয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়ার দুই পায়ের ফাঁক দিয়ে বল পাঠিয়ে গোল করেছিলেন মেসি। কোর্তোয়া অবশ্য তখন চেলসিতে খেলতেন।

তো, ফুটবলের এই নাটমেগকে ক্রিকেটে টেনে এনেছেন জো রুট। টেস্ট ক্রিকেটে আগ্রাসী ক্রিকেট খেলছে ইংল্যান্ড। কোচ ব্র্যান্ডন ম্যাককালামের অধীনে সঙ্গীদের মারকাটারি ব্যাটিংয়ের প্রভাব পড়েছে রুটের ওপর। টেস্টেও এখন নিয়মিত রিভার্স প্যাডেল শট খেলেন রুট।

বিশ্বকাপে সর্বশেষ পাঁচ ইনিংসে মাত্র ২৯ রান করা রুট আজ ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। দারুণ একটা প্যাডল স্কুপ করে চারও মেরেছেন। ৩৪ বলে ২৮ রান করার পর আবার প্যাডল করতে চেয়েছিলেন রুট।

লোগান ফন বিকের লেংথ বলটা প্যাডল করার জন্য আদর্শ ছিল না। বলটা একটু ভেতরে ঢুকেছিল, উচ্চতাও শটের জন্য সুবধাজনক ছিল না। ফলে শট খেলার জন্য জায়গা কমে যায় রুটের এবং বল ব্যাটে না ল্গে তাঁর দুই পায়ের ফাঁক দিয়ে চলে যায় স্টাম্পে।

রুটের এই আউটের পর ছোট একটা ধস নেমেছিল ইংল্যান্ড ইনিংসে। কিন্তু বেন স্টোকসের ঝোড়ো সেঞ্চুরির পর ৩৩৯ রান তুলেছে ইংল্যান্ড।  

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর