সাকিবের রেকর্ড ২৪ ঘণ্টাও টিকতে না দিয়ে ২৪-এ ২৪ তাঁর

আপডেট : ১৮ জুন ২০২৪, ০১:১৮ পিএম

গতকাল নেপালের বিপক্ষে ম্যাচে কী দুর্দান্তই না ছিলেন তানজিম হাসান সাকিব! চার ওভার বোলিং করে মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়ে নেপালের টপ অর্ডার গুঁড়িয়ে দিলেন। আগুনঝরা বোলিংয়ে গড়লেন বিশ্বকাপ রেকর্ডও। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ইনিংসে সর্বোচ্চ ২১টি ডট দিয়েছিলেন বাংলাদেশি পেসার। কিন্তু সাকিবের রেকর্ডটি স্থায়ী হয়নি ২৪ ঘণ্টাও। তার আগেই সেটি নিজের করে নিয়েছেন কিউই পেসার লোকি ফার্গুসন।

কাল রাতের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ফার্গুসন এতটাই বিধ্বংসী ছিলেন যে, কিউই পেসারের বোলিং ফিগার দেখলে বিশ্বাস করতেও কষ্ট হতে পারে।

৪-৪-০-৩ !

ফার্গুসনের চার ওভার থেকে একটি রানও নিতে পারেনি নিউগিনি। অর্থাৎ চার ওভারের চারটিই মেডেন। ২৪ বলের ২৪টিই ডট - টি-টোয়েন্টি বিশ্বকাপে তো পরের কথা, সব ধরনের টি-টোয়েন্টিতেই এর চেয়ে বেশি ডট আর কারও পক্ষে দেওয়া অসম্ভব। টি-টোয়েন্টিতে বোলারের জন্য  নির্ধারিত ওভারসংখ্যা বাড়ানোর মতো কোনো ঘটনা না ঘটলে এই রেকর্ড যে আর কারও পক্ষে ভাঙা সম্ভব নয়, সেটা বলাও বাহুল্য! 

তবে এটিই প্রথম ২৪ ডট বলের রেকর্ড নয়! এর আগে ২০২১ সালের নভেম্বরে বিশ্বকাপ কোয়ালিফায়ারে পানামার বিপক্ষে চার ওভার বোলিং করে চারটিই মেডেন নিয়েছিলেন কানাডার সাদ বিন জাফর। দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এ কীর্তি গড়লেন ফার্গুসন। জাফরকে অবশ্য একটা দিক থেকে ছাড়িয়ে গেছেন কিউই পেসার। ওই ম্যাচে জাফর ২ উইকেট পেয়েছিলেন। আর গতকাল ফার্গুসন পেয়েছেন ৩ উইকেট।

তবে ফার্গুসন শূন্য রানে ৩ উইকেট শিকারি প্রথম বোলার নন। এর আগে কোনো রান খরচ না করেই ৩টি করে উইকেট পেয়েছিলেন কানাডার নিখিল দত্ত ও সিয়েরা লিওনের আব্বাস ব্লা। দুজনেই অবশ্য মাত্র ১ ওভার করে বল করেছিলেন।

এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
‘বি’ গ্রুপে নিজেদের খেলা ৩ ম্যাচের সবগুলো জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলা ইন্দোনেশিয়া ৩টি ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও...
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে স্বর্ণ পদক জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
সিটি করপোরেশন নির্বাচন
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ...
ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের...
লোডিং...

এলাকার খবর