পরেরবার নিজেদের ওপর বিশ্বাস রাখবে আফগানিস্তান

আপডেট : ২৭ জুন ২০২৪, ১১:৫৮ এএম

সেমিফাইনালে উঠেই ইতিহাস গড়েছে আফগানিস্তান। স্বপ্ন ছিল প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা। ত্রিনিদাদে টস জিতে ব্যাটিংও নিয়েছিলেন রশিদ খান। কিন্তু পরিকল্পনা ত্রিনিদাদের কঠিন উইকেট ভেস্তে দিয়েছে।

টুর্নামেন্ট ইতিহাসে সেমিফাইনালের সর্বনিম্ন ৫৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। তাড়া করতে নেমে ৬৭ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে রশিদ জানিয়েছেন, পরেরবার এমন সুযোগ পেলে তাঁরা প্রস্তুত থাকবেন।

ম্যাচ শেষে পিচ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার হতাশার কথা জানিয়েছেন এই লেগ স্পিনার, ‘দল হিসেবে কঠিন একটা রাত ছিল এবং এর চেয়ে ভালো করতে পারতাম। তবে কন্ডিশন আমাদের তা করতে দেয়নি কিন্তু যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। আমরা ভালো ব্যাট করিনি।’ 

টুর্নামেন্ট জুড়ে আফগান বোলাররা দারুণ বল করেছেন। ফাইনালে লড়াই করলেও মাত্র ৫৬ রানের পুঁজি নিয়ে খুব একটা দাগ কাটতে পারেননি রশিদরা। তবে নিজেদের বোলিং পারফরম্যান্স নিয়ে গর্ববোধ করছেন আফগান অধিনায়ক।

আর ফাইনালে উঠতে না পারার প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যদি কেউ বলত আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলব, তাতেই রাজি হয়ে যেতাম। এই টুর্নামেন্টে বড় ম্যাচগুলো জিতেছি… হ্যাঁ যেকোনো দলকে হারানোর ক্ষমতা আছে আমাদের। পরেরবার এমন টুর্নামেন্টে অংশ নিলে আমরা বিশ্বাস (জয়ের) নিয়ে নামব। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে চাপের মুখে নিজেদের সামলাচ্ছেন, এটাই মূল বিষয়। আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’ 

বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর