হাসানের ৫ উইকেটে হলো যত কীর্তি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ভারতকে ৩৭৬ রানে অলআউট করেছে বাংলাদেশ। স্বাগতিকদের স্কোরটা আরও বড় হতে পারত, তবে দ্বিতীয় দিনের শুরুতে তাসকিনে আহমেদের দুর্দান্ত বোলিংয়ে টপাটপ ৩ উইকেট হারায় ভারত। সেই সঙ্গে হাসান মাহমুদের আরেক শিকারে দিনের এক ঘণ্টার মধ্যেই গুটিয়ে যায় স্বাগতিকরা। আগের দিনের ৪ উইকেটসহ হাসানের উইকেট সংখ্যা দাঁড়ায় ৫টি। আর তাতে বেশ কিছু কীর্তি যোগ হয়েছে হাসান মাহমুদের নামের পাশে।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশি পেসার। সেখানেই শেষ নয়, হাসানের কল্যাণে ১৭ বছর আগের স্মৃতি ফিরেছে ভারতে। দেশটিতে খেলতে গিয়ে হাসানের আগে এশিয়ার পেসারদের মধ্যে শেষবার ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার ইয়াসির আরাফাত। ২০০৭ সালে বেঙ্গালুরুতে ১৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। 

এছাড়া দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে পরপর দুই টেস্টে ইনিংসে ৫ উইকেট নিলেন ২৪ বছর বয়সী এ ডানহাতি পেসার। কয়েকদিন আগে পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৫ বার উইকেট উদযাপন করেছেন তিনি।

হাসানের আগে এ কীর্তিটা করতে পেরেছিলেন কেবল বরিউল ইসলাম জীবন। জাতীয় দলের সাবেক পেসার ২০১৩ সালে হারারেতে পরপর দুই টেস্টে এ কীর্তি করেছিলেন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কের কাছেই উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কেউই স্পষ্ট জানেন না কেমন হতে যাচ্ছে মিরপুরের উইকেট। অনেকের ধারণা মিরপুরে ফিরছে আবারও সেই স্পিন জাল।  
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দলের লম্বা সময়ের বৈঠকও অনেক প্রশ্ন তুলেছে। আবুধাবিতে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের প্রভাব ওয়েস্ট ইন্ডিজ টেস্টে পড়বে না বলে মনে করেন হেড কোচ ফিল সিমন্স।  
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে গতকাল সকালেও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন আশরাফুল। তবে দিনের শেষভাগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আশরাফুলকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়। এরপর...
এই টেস্টে দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে প্রবেশ ও খেলা দেখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’।...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর