৮৮ রানে গুটিয়ে তারা জানাল আরও পাঁচবার ব্যাট করতে নেমেও লাভ নেই

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

শ্রীলঙ্কা সফরে এসে প্রথম টেস্টে তবুও স্বাগতিকদের সঙ্গে পাল্লা দিতে পেরেছিল নিউজিল্যান্ড। গলে সে ম্যাচটা হেরেছিল ৬৩ রানে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে যেন খেলাটাই ভুলে গেল কিউইরা!

দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনের প্রায় পুরোটা জুড়ে নিউজিল্যান্ড বোলারদের খাটিয়ে মেরেছে লঙ্কান ব্যাটসম্যানরা। টিম সাউদি-মিচেল স্যান্টনারদের ক্লান্ত বানিয়ে ১ম ইনিংসে ১৬৩.৩ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ৬০২ রানের পাহাড় গড়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে স্বাগতিকরা।

জবাবে ১ম ইনিংসে দ্বিতীয় দিনের শেষ ভাগে ১৪ ওভার খেলার সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। তাতে ২২ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল তারা। কিন্তু হাতে থাকা ৮ উইকেট নিয়ে আজ তৃতীয় দিনের প্রথম সেশনের পুরোটাতেই টিকে থাকতে পারেনি সফরকারীরা। ইনিংসের ৪০ ওভার পূরণ হওয়ার আগেই গুটিয়ে গেছে ৮৮ রানে!

এতে অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও উঠেছে নিউজিল্যান্ডের নাম। প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কা এগিয়ে ৫১৪ রানে। টেস্ট ইতিহাসে প্রতিপক্ষের চেয়ে এর চেয়ে বেশি রানে মাত্র একবারই পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। এর আগে ২০০২ সালে কিউইদের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ৫৭০ রানের লিড নিয়েছিল পাকিস্তান। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে পঞ্চম বৃহত্তম লিড পেয়েছে লঙ্কানরা। বিশাল রানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে নিউজিল্যান্ডকে ফলো অন করিয়েছে লঙ্কানরা।  

প্রথম ইনিংসের রেকর্ড গড়া কামিন্দু মেন্ডিসসহ তিনটি সেঞ্চুরি করেছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। অন্যদিকে নিউজিল্যান্ড ইনিংসের সর্বোচ্চ রান ২৯, সেটাও এসেছে নয় নম্বরে নামা মিচেল স্যান্টনারের ব্যাট থেকে। স্যান্টনার বাদে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মোটে দুই জন।

প্রথম টেস্টের মতো এবারও নিউজিল্যান্ডকে ধসিয়ে দেওয়ার কারিগর প্রবাত জয়সুরিয়া, একাই নিয়েছেন ৬ উইকেট। এছাড়া নিশান পেইরিস ৩টি ও আশিথা ফেরনান্দো নিয়েছেন ১ উইকেট।

এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। মধ্যাহ্নভোজের আগে ২ ওভার খেলার সুযোগ পেয়েছে সফরকারীরা। তাতে প্রথম ওভারেই ওপেনার টম ল্যাথামকে (০) হারিয়েছে তারা। প্রথম সেশন শেষে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ১ উইকেটে ৩ রান। ইনিংস ব্যবধানে হার ঠেকাতে আরও ৫১১ রান দরকার কিউইদের।    

শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
অধিনায়ক ফিরে গেলে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাওহিদ হৃদয়। ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ২৪ বলে ৩ চার ২ ছক্কায় ৩৩ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ খানিকটা বিপদে পড়লেও এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। এর মধ্যে ইনিংসের ৬.৪ ওভার যেতেই বৃষ্টি নামে মিরপুরে। উইকেট ও পিচের আশ পাশের অঞ্চল কাভারে ঢাকা হয়েছে। শুরুতে বৃষ্টির...
আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মিরপুরে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকলেও এরই মধ্যে টস হয়ে গেছে। আর টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
লোডিং...

এলাকার খবর