খেটেখুটে লস একজনের, পানি টেনেই লাভ আরেকজনের

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:০০ পিএম

কানপুর টেস্ট আড়াই দিনের বেশি বৃষ্টির দখলে ছিল। কিন্তু বাকি যে সময় যতটুকু খেলা হয়েছে, সেটাই র‍্যাঙ্কিংয়ে ওলটপালট করে দিতে যথেষ্ট ছিল। এক বছরেরও বেশি সময় ধরে টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে ৫উইকেট পেয়েও লাভ হয়নি অশ্বিনের, ৬ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে তাঁকে টপকে গেছেন যশপ্রীত বুমরা। যদিও দুজনের মধ্যে রেটিং পয়েন্টের পার্থক্যটা চমকে দেওয়ার মতো। ৮৬৯ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছেন অশ্বিন। ৮৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বুমরা। এ দুজনের পরের দুটি স্থান দুই অস্ট্রেলিয়ান- জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের।

কঠিন উইকেটে মাত্র আড়াই দিনের মধ্যে ম্যাচ বের করে নেওয়ার কৃতিত্ব বুমরা ও অশ্বিন যেমন পাচ্ছেন, এরচেয়েও বেশি ভূমিকা ছিল ওপেনার যশস্বী জয়সোয়ালের। দুই ইনিংসেই ঝোড়ো গতিতে তাঁর ফিফটি ভারত অধিনায়ককে সাহসী হওয়ার সুযোগ করে দিয়েছে।

কানপুরের ম্যাচসেরা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এখন ব্যাটসম্যানদের তিনে। অনেক বড় ব্যবধানে এক-এ জো রুট। জয়সোয়ালের নাগালেই আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। এই মাসেই ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। এই সিরিজেই হয়তো উইলিয়ামসনকে টপকে যেতে পারেন জয়সোয়াল।

শুধু জয়সোয়াল নন, বিরাট কোহলিও দারুণ আগ্রাসন দেখিয়েছেন। তার পুরষ্কারও পেয়েছেন, প্রথম টেস্টে ব্যর্থ কোহলি পাঁচ ধাপ পিছিয়েছিলেন। কানপুরে ৪৭ ও ২৯* রানের ইনিংসে ছয় ধাপ এগিয়ে ছয়ে চলে এসেছেন। রোহিত শর্মা অবশ্য আগের মতোই ব্যর্থ বলে আবার পাঁচ ধাপ পিছিয়েছেন। সিরিজের আগে পাঁচে থাকা রোহিত এখন আছে পনেরোতে!

বাংলাদেশের দুই স্পিনারও এগিয়েছেন। মেহেদী হাসান মিরাজ ৬ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে আছেন ১৮তে। আর নিজের সম্ভাব্য শেষ টেস্টে ৪ উইকেট নেওয়া সাকিব এগিয়েছেন ৫ ধাপ (২৮)।  বোলিং র‍্যাঙ্কিংয়ে একটা মজার কাণ্ড ঘটেছে। গত ম্যাচ খেলা তাসকিন ও নাহিদ রানা না খেলেও এক ধাপ পিছিয়েছেন। আর এই ম্যাচে নামা খালেদ পিছিয়েছেন ৬ ধাপ।

আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া হাসান মাহমুদ কানপুরে মাত্র ১ উইকেট পেয়েছেন। তাতে ৩ ধাপ পিছিয়ে চলে গেছেন ৪৭ এ। ওদিকে সিরিজে একাদশে সুযোগ না পাওয়া নাঈম হাসান না খেলেই এক ধাপ এগিয়ে উঠেছেন ৪৬-এ!

ব্যাটিংয়েও এক ধাপ এগোনো মিরাজ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে। সাকিব আগের মতোই তিনে আছেন। তবে ব্যাট হাতে সাকিব (৫১) পিছিয়েছেন ৮ ধাপ। লিটন (২৭) পিছিয়েছেন ৭ ধাপ। এক ধাপ পিছিয়ে ২৪-এ মুশফিক। সেঞ্চুরির সুবাদে ১৬ ধাপ এগিয়েছেন মুমিনুল (৪২)।  দুই ইনিংসে ৫০ রান করে দুই ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্তও(২)।

 

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
ওই সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ৯ বলে ২০ রান করেই। এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এমন দুর্দান্ত...
তা মিরাজের পর ওয়ানডের নতুন অধিনায়ক হবেন কে? বিসিবি সূত্র জানা গেছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে নেতৃত্বভার দিতে চায় বিসিবি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর