বিশ্বকাপ জয়ের আগেই রশিদের বিয়ে, তাও আবার তিন ভাই সঙ্গে নিয়ে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পিএম

আফগানিস্তান ক্রিকেটের পোস্টারবয় রশিদ খানের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। থাকাটাও স্বাভাবিক, লম্বা সময় ধরে যে তিনি ব্যাচেলর। অবশেষে ব্যাচেলর তকমা কাটিয়ে বিয়ে করেছেন রশিদ খান।

আফগানিস্তানের রাজধানী কাবুলে জমকালো এক আয়োজনে বিয়ে করেছেন এই লেগ স্পিনার। একই রাতে তাঁর তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানের বিয়ে সম্পন্ন হয়েছে।

রশিদ খানের বিয়ে নিয়ে মানুষের আগ্রহের বাড়তি কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পুরোনো রসিকতা। একবার খবর বেড়িয়েছিল বিশ্বকাপ না জেতা আগপর্যন্ত রশিদ খান বিয়ে করবেন না বলে জানিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হাসিঠাট্টা হতো।

তবে রশিদ খান কাকে বিয়ে করেছেন তা জানা যায়নি। সতীর্থের বিয়ের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ নবী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) চারটি ছবি পোস্ট করেছেন। রশিদ খানকে অভিনন্দন জানিয়ে নবী ক্যাপশনে লিখেছেন, ‘এক এবং একমাত্র কিং খান, রশিদ খানকে বিয়ের জন্য অভিনন্দন। ওর আজীবন ভালবাসা, সুখ এবং সাফল্য কামনা করছি।’

সম্প্রতি চোট কাটিয়ে মাঠে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শারজাতে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছেন রশিদ খান। চোটের কারণে আফগানিস্তানের টেস্ট দল থেকে আপাতত বিশ্রামে আছেন এই লেগ স্পিনার।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর