ইংল্যান্ডের রাজত্ব বুঝে নিয়েছেন, ইতিহাসেও সবার সেরা হবেন?

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা শ্রীলঙ্কার বিপক্ষে আগের সিরিজেই গড়ে ফেলেছেন। অ্যালিস্টার কুকের বাকি রেকর্ডটাও যে কেড়ে নেবেন, সেটা একেবারে ৯৯.৯৯ ভাগ নিশ্চয়তা দিয়ে বলে দেওয়া যাচ্ছিল।

এতদিন ৩৩ সেঞ্চুরি নিয়ে ইংল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল কুকের, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরিতে সে রেকর্ড যখন পেরিয়ে গেলেন জো রুট, দেখা গেল, ইংল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের তালিকার শীর্ষে থাকা কুকের চেয়ে মাত্র ৭০ রান পেছনে রুট!

এ তো রুটের জন্য এক ইনিংসের ব্যাপার – এমনই মনে হচ্ছিল। তা-ই হলো। পাকিস্তানের বিপক্ষে মুলতানে প্রথম ইনিংসেই ইংলিশ রাজত্বও নিজের করে নিয়েছেন রুট। আমের জামালকে চার মেরে ৭১-এ পৌঁছালেন রুট, ব্যস, টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসেই জড়িয়ে থাকা দুই দলের একটি ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড হয়ে গেল রুটের। ১২৪৭২ রান নিয়ে কুক নেমে গেলেন দুই নম্বরে।  

কিন্তু রেকর্ড গড়েই রুট ক্ষান্ত হলে তো! ফিফটি পেলে সেটিকে সেঞ্চুরিতে নিয়ে যাওয়া যে তাঁর প্রিয় অভ্যাস, সেটা গত তিন বছরেই অনেকবার দেখিয়ে ফেলেছেন। এক পঞ্চাশতম ফিফটি নিয়েই তো পার করে দিলেন চারটি ফিফটি করা ইনিংস – সবগুলোতেই সেঞ্চুরি করেছিলেন! আজ মুলতানেও রেকর্ড গড়ার দিনটাকে রুট রাঙিয়ে দিয়েছেন সেঞ্চুরিতে।

এই মুহূর্তে রুট অপরাজিত ১৩৯ রানে। প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে আজ টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে এই মুহূর্তে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৩৯২। রুটের বাইরে ইংল্যান্ডের এখন পর্যন্ত ক্রিজে নামা পাঁচ ব্যাটসম্যানের চারজনই রান পেয়েছেন। অধিনায়ক ওলি পোপ ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হওয়ার পর নেমেছিলেন রুট। এরপর জ্যাক ক্রলির (৭৮) সঙ্গে গড়েছেন ১০৯ রানের জুটি, চারে নামা বেন ডাকেটের (৮৪) সঙ্গে ১৩৬ রানের জুটি। এখন শতরানের অবিচ্ছিন্ন জুটিতে রুটের সঙ্গী হ্যারি ব্রুক ()।

তা রুটের এমন পারফরম্যান্সের কারণে প্রশ্ন উঠছে – কুককে তো পেরোলেন, শচীন টেন্ডুলকারকে পেরোতে কত দেরি রুটের?

টেস্টে এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রুট আছেন পাঁচ নম্বরে। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে তর্কসাপেক্ষে এ যাবতকালের সেরা ব্যাটসম্যানের রান এই টেস্টের আগে ছিল ১২৪০২। তালিকার তাঁর ঠিক আগের তিন ধাপে থাকা রাহুল দ্রাবিড় (১৩২৮৮), জ্যাক ক্যালিস (১৩২৮৯) আর রিকি পন্টিংকে (১৩৩৭৮) পেরোতে হয়তো খুব বেশি দিন লাগবে না তাঁর।

আর শচীন টেন্ডুলকার? ১৫৯২১ রান নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক টেন্ডুলকার তাঁর রানের রেকর্ড তো বটেই, ৫১ সেঞ্চুরির রেকর্ড নিয়েও খুব একটা স্বস্তিতে থাকার কথা নয়। কেন? আজ ৩৫তম সেঞ্চুরিটা পেয়ে যাওয়া রুটের বয়স এখন ৩৩। গত তিন বছরে তাঁর পারফরম্যান্স দেখে মনে হবে, তাঁর রানক্ষুধা যেন দিনে দিনে বেড়েই চলেছে! ২০২১ সাল থেকে এ পর্যন্ত সময়ে টেস্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার দুই নম্বরে থাকা দিমুথ করুণারত্নের রান (২৫৮৬) যে রুটের প্রায় অর্ধেক!  

এ সময়ে দলগুলোর মধ্যে প্রতি বছরে সবচেয়ে বেশি টেস্ট খেলা দলগুলোর একটিও ইংল্যান্ড। টেন্ডুলকারের রেকর্ড ভাঙা তাই মোটেও অসম্ভব মনে হচ্ছে কি? কুক তো গত সপ্তাহেই বলে দিয়েছেন, তাঁর বিশ্লেষণ বলছে, এখনো টেন্ডুলকারেরই রেকর্ডটা ধরে রাখার সম্ভাবনা ৫১%, তবে রুট রেকর্ডটা ভেঙে দেওয়ার পক্ষেই বাজি ধরবেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি। দুই বছর বিদেশি লিগে খেলার অনুমতি না পাওয়া কিংবা পিএসএলে কোনো ধরনের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর