সাকিব-মাশরাফিকে সাবেক সতীর্থ, ‘এই পরিণতি আপনাদের প্রাপ্য নয়’

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পিএম

সাকিব আল হাসান মিরপুর টেস্ট খেলে বিদায় নিতে চাইলেও সেটা আর তাঁর কপালে জোটেনি। গত কিছুদিনের নাটকের পর দেশে ফেরার সম্ভাবনা তৈরি হলেও দুবাইয়ে পৌঁছানোর পর সাকিব জানতে পারেন, নিরাপত্তাশঙ্কায় তাঁকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছে বিসিবি। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই আর খেলা হলো না সাকিবের।

মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে হইচই অতটা নয়, তবে বাহ্যিকভাবে তো মাশরাফির ক্ষতিটাই বরং বেশি। নড়াইলে তাঁর বাড়িই পুড়িয়ে দিয়েছে একটি গোষ্ঠী।

বাংলাদেশের জাতীয় দলে পারফরম্যান্সের কারণে যাঁদের মানুষ বুকে টেনে নিয়েছিল, এমন দুজনের প্রতি এমন বিরাগের কারণ? সাদা চোখের বিশ্লেষণ বলবে, রাজনীতিতে জড়ানো। মাশরাফি ২০১৮ সালেই নির্বাচনে নেমে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, সর্বশেষ ২০২৪ নির্বাচনেও জিতেছেন তিনি। সাকিব একই পথে হেঁটেছেন গত জানুয়ারির নির্বাচনে, মাগুরা-১ আসন থেকেও তিনি দ্বাদশ সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত সংসদ সদস্য।

কিন্তু গত আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব ও মাশরাফি পড়েছেন জনরোষের মুখে। দুজনের নামই জড়িয়ে গেছে মামলায়।

এমন পরিস্থিতিতে দুজনের রাজনীতিতে জড়ানো নিয়েই আক্ষেপ ঝরে অনেকের কণ্ঠে। বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনার জুনায়েদ সিদ্দিকী ফেসবুকে এক পোস্টেও মাশরাফি ও সাকিবকে নিয়ে দুঃখ জানিয়ে পোস্টে দুজনের রাজনীতিতে জড়ানো নিয়ে প্রশ্ন রেখেছেন।

গতকাল মাশরাফি ও সাকিবের সঙ্গে তাঁর দুটি ছবি জুড়ে ফেসবুকে লেখা পোস্টে জুনায়েদ সিদ্দিকী প্রথমেই লিখেছেন ‘কেন আপনারা রাজনীতিতে জড়ালেন?’ প্রশ্নের পাশে দুঃখের ইমোজি। এরপর জুনায়েদ লিখেছেন, ‘…ওটা তো আমাদের পেশা না ভাই। আপনারা দুজনই আমাদের ক্রিকেটের কিংবদন্তি, এই পরিণতি আপনাদের প্রাপ্য নয়। একজন সতীর্থ হিসেবে আমার খুবই খারাপ লাগছে।’

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর